স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (২২ জুন) রবিবার সকাল ৯টা থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও অবকাঠামোগত সংকটের সমাধান না হওয়ায় ২১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। রুমে তালা দিয়ে অবরুদ্ধ করেন অধ্যক্ষকে। পরে তাঁরা লালবাগ রেলগেট ও আশপাশের সড়কে অবস্থান নেন। এসময় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সুবিধার অভাব, নতুন বিভাগ সংযোজন, পর্যাপ্ত বাসের সংকট, ছাত্রী বিশ্রামাগারে অনুপযুক্ত পরিবেশ, নিরাপত্তাহীনতা, আইসিটি সুবিধার অভাবসহ নানা সমস্যা বছরের পর বছর উল্লেখ করেও কোন সমাধান হয়নি। এ বিষয়ে কলেজ প্রশাসন কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি।
রিপোর্ট লেখা পর্যন্ত কলেজের অধ্যক্ষসহ অন্য কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের উল্লিখিত দাবিসমূহ পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
এদিকে শিক্ষার্থীরা লালবাগ সড়ক ও রেলগেট অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আন্দোলনের গতিবিধি নজরে রেখে অবস্থান করছেন সেখানে। এসময় শিক্ষার্থীদের সাথে কয়েকদফা কথাও বলেন সেনাবাহিনী।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২