নুর উদ্দীন সিয়াম নোয়াখালী জেলা প্রতিনিধি
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৫ পালন উপলক্ষে নোয়াখালী সরকারি কলেজের পুরাতন (উচ্চ মাধ্যমিক শাখা) ক্যাম্পাসে বৃক্ষরোপণ রোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখা।
❝একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে❞ এই এই প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার (২১ জুন) সকালে নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার অফিস সম্পাদক তানবিট সিয়াম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, জীবিকা নির্বাহের রসদ জোগায়। এত উপকার করা সত্বেও দেশে বৃক্ষ নিধনের হার বেড়ে চলেছে, যেকারণে ঝড়-জ্বালোচ্ছাস, টর্নেডো সহ প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে। বাড়ির আঙিনা, রাস্তার পাশে, শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে।
এসময় নোসক ছাত্রশিবিরের সেক্রেটারি নাজিম মাহমুদ শুভ, ছাত্রশিবির উচ্চ মাধ্যমিক শাখার সভাপতি সালমান মুসাব্বির, সেক্রেটারি হাবিবুররহমান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোঃ ইব্রাহিম বলেন, আজকের পুরাতন ক্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি টি আমাদের সংগঠনের একটি শাখার প্রোগ্রাম ছিলো। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজের মুল ক্যাম্পাসেও (নতুন ক্যাম্পাসে) বড় পরিসরে বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২