লালমনিরহাট সীমান্তে পুশইনের শিকার ৩ জন আটক, শূন্যরেখায় আরও ৯ জন
স্টাফ রিপোর্টার রংপুর।
লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইন করার সময় ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া বিজিবি ও স্থানীয়দের বাধায় শূন্যরেখায় আটকে আছে আরও ৯ জন।
আজ (১৪ জুন) শনিবার সকালে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে পুশইনের এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—
নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরী গ্রামের আব্দুল মুকিত মোল্লার ছেলে মামুন মোল্লা (৫০)।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাতখুঁটা গ্রামের মকবুল গাজীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), একই এলাকার পুটুনী গ্রামের মৃত কাসেম মোল্লার ছেলে আমজাদ মোল্লা (৪০)।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০৫/১-এস পিলার এলাকা দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেয়। পরে বিজিবি তাদের আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে। জানা গেছে, তারা ৮-১০ বছর আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং মুম্বাইয়ে কাজ করছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের ধরে এনে জোরপূর্বক সীমান্ত পার করে দেয়।
অন্যদিকে, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গারপাড় সীমান্তেও নারীসহ ছয়জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তাঁরাও শূন্যরেখায় অবস্থান করছেন।
সব মিলিয়ে লালমনিরহাট সীমান্তে তিনজন পুশইনের শিকার হয়ে আটক রয়েছেন এবং ৯ জন শূন্যরেখায় আটকে আছেন।
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করা আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য হবে না বলে পর্যবেক্ষণ…
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার খবর পাওয়া গেছে। বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে…
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে অজ্ঞাত বস্তু আঘাত করেছে। এর ফলে…
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন করে হামলার হুমকির মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর…
বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারানো জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার রাজশাহীতে তাঁর চুরি যাওয়া…
আইনশৃঙ্খলা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়…
This website uses cookies.