মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের চন্দ্রগঞ্জ থানা কমিটি গঠন।
মো: আবদুল আজিম নিজস্ব প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধায় চন্দ্রগঞ্জ রাজমহল হোটেলের ভিআইপি হল রুমে কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটি অনুমোদন করেন লক্ষ্মীপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মোঃ শাহাজাহান ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাস্টার।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সামছুল আলম এবং সাধারণ সম্পাদক হিসাবে আব্দুস সালাম মাছুম। সহ-সভাপতি হিসেবে রয়েছেন তোফাজ্জল হোসেন সবুজ ও সহেল মাহমুদ। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইউছুফ মিয়া, আবদুল্লাহ মিলন ও জামাল উদ্দিন সোহেল। বাকি ১৭ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভাপতির বক্তব্যে সামছুল আলম বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা মুক্তিযুদ্ধের আদর্শ বুকে ধারণ করি। এই সংগঠনের নেতৃত্ব পেয়ে আমি গর্বিত। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় ও সন্তানদের ন্যায্য অধিকার আদায়ে আমরা একসঙ্গে কাজ করবো।
সাধারণ সম্পাদক মাছুম বলেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে চন্দ্রগঞ্জ থানা সন্তান কমান্ডকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলবো।
অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.