Header Premium (728×90)

জেলা/স্থানীয়

জনদুর্ভোগ নিরসনে সৎ নেতৃত্বের বিকল্প নেই— মাওলানা মাইনুদ্দিন

আতাউর রহমান,বন্দর উপজেলা প্রতিনিধি,

নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতা, রাস্তাঘাটের করুণ অবস্থা এবং নাগরিক সুযোগ-সুবিধার অভাবে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী ৩০ মে সকালে মাসদাইর বাজারের প্রধান সড়কে মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, দিনের পর দিন নাগরিক অধিকার থেকে বঞ্চিত থাকলেও জনপ্রতিনিধিরা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এলাকাটি যেন উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত একটি জনপদে পরিণত হয়েছে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জামায়াতপন্থী আলেম ও ইসলামি সমাজকর্মী মাওলানা মাইনুদ্দিন। তিনি বলেন, “জনদুর্ভোগের এই চিত্র আমাদের ব্যর্থ নেতৃত্বেরই প্রতিচ্ছবি। জনকল্যাণে যারা দায়বদ্ধ নয়, তাদের দিয়ে উন্নয়ন সম্ভব নয়। এখন সময় এসেছে—এই জাতিকে সৎ, ইসলামভীরু ও জনদরদী নেতৃত্ব উপহার দেওয়ার।” তিনি আরও বলেন, “যেখানে দুর্নীতি, লুটপাট ও দলীয় স্বার্থ প্রধান হয়ে ওঠে, সেখানে জনস্বার্থের কথা কেউ ভাববে না। একমাত্র ইসলামপন্থী ও আল্লাহভীরু নেতৃত্বই পারে এই দুরবস্থা থেকে জাতিকে মুক্তি দিতে।” মানববন্ধনে অন্যান্য বক্তারাও মাসদাইর এলাকার রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন ও দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Md Omor Sunny

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

13 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

13 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

13 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

13 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

13 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

14 hours ago

This website uses cookies.