বেতপট্টি এলাকায় দিনদুপুরে ‘লক্ষ্মী জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণের বক্স চুরি
স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (১৪ মে) বুধবার
দুপুরের দিকে রংপুর নগরীর বেতপট্টি এলাকায় দিনদুপুরে ‘লক্ষ্মী জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণের বক্স চুরির ঘটনা ঘটেছে। দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে কৌশলে প্রায় ১০০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় একটি প্রতারক চক্র। চুরিকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন দোকানটির মালিক।
উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
দোকানের কর্মচারীদের বরাত দিয়ে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে দুটি দলে বিভক্ত হয়ে ৫ জন নারী দোকানে প্রবেশ করে। তারা গহনা দেখার নামে কর্মচারীদের নানা রকমভাবে ব্যস্ত রাখে এবং কয়েকবার গহনা ওয়াশ করানোর জন্য একজন কর্মচারীকে বাইরে পাঠায়। একপর্যায়ে, দুপুর দেড়টার দিকে কর্মচারীদের ব্যস্ততার সুযোগ নিয়ে ক্যাশ কাউন্টারের পাশে রাখা স্বর্ণের স্টক বক্সটি কৌশলে চুরি করে নিয়ে যায়।
বিকেল ৩টার দিকে দোকান মালিক বিষয়টি জানতে পারেন এবং সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত হন।
লক্ষ্মী জুয়েলার্সের মালিক অনিন্দ বসাক জানান, ‘একদল নারী প্রতারক আমাদের কর্মচারীদের বিভ্রান্ত করে দোকানের স্টক বক্সটি নিয়ে গেছে। তাতে একশ’র বেশি ভরি স্বর্ণ ছিল, যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ব্যাপারে আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
রংপুর জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক সোহেল জানান, ‘স্বর্ণের দাম বাড়ার কারণে আমাদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। নগরীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপন প্রয়োজন। নিরাপত্তা জোরদার করা হলে এ ধরনের চুরি ঠেকানো সম্ভব।’
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, ‘ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। ১ জন অফিসার তদন্ত করছেন। নগরীর বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ যাচাই করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে।
যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর…
স্টাফ রিপোর্টার রংপুর: সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৪ জুন) রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের ১ম শহীদ আবু…
ফখরুল আলম সাজু অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঢাকাস্থ আমজাদহাট সোসাইটি’র ঈদ পুনর্মিলনী ও মতবিনিময়…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া পৌর শহরের সুপরিচিত মানারত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মনিকা…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মুগদা থানাধীন এলাকায় সংঘবদ্ধ অপরাধ মূলক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…
This website uses cookies.