Header Premium (728×90)

জেলা/স্থানীয়

যৌথবাহিনীর অভিযানে মিঠাপুকুরে ১৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (১১ মে) রবিবার পীরগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৫০) নামে এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছেন বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

(১০মে) শনিবার রাতে উপজেলার খন্দকার পাড়া বালারহাট এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই নারী মাদককারবারিকে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে ওই নারী মাদক কারবার করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারেন ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ বিগ্রেডের ৩৪ ইস্ট বেঙ্গলের পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা- আরিয বিন বাশার। সেই সূত্র ধরে পীরগঞ্জের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেনের নেতৃত্বে রাত ১০টায় একটি চৌকস সেনাদলসহ থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার বালারহাট খন্দকার পাড়ার মৃত গোপালের স্ত্রী মনোয়ারা বেগমকে (৫০) তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ২০ গ্রাম হেরোইনসহ একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পীরগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প জানায়, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম দৃশ্যমান রয়েছে। ইতোমধ্যে ক্যাম্পের অভিযান কার্যক্রমে অনেক অপরাধী গ্রেফতার হয়েছেন। এছাড়া আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Md Omor Sunny

Recent Posts

সড়ক ও বাঁধ রক্ষায় বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে পরিবেশবান্ধব বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের জন্য অর্থ ও…

27 seconds ago

জ্বালানি সংকট নিরসনে ৯০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের দাবি জামায়াতের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া ১০ দফা সুপারিশ ৯০ দিনের…

11 minutes ago

শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন নীতিমালা ও শর্তাবলী জারি

শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা প্রকাশ করা হয়েছে। নতুন নিয়মে গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম ৩ লাখ…

14 minutes ago

দুই স্ত্রীর হাতাহাতির ঘটনায় জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান

মিশরের উত্তর উপকূলের একটি পর্যটন এলাকায় দুই স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনায় জ্ঞান হারিয়েছেন মিশর জাতীয়…

15 minutes ago

মেলান্দহে ইয়াবাসহ কৃষকদল নেতা আটক, দল থেকে বহিষ্কারের পর কারাগারে

জামালপুরের মেলান্দহে ২০ পিস ইয়াবাসহ আটক হওয়া এক কৃষকদল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা…

16 minutes ago

সোনালের শতকে লঙ্কানদের ২৮৪, ১৭৮ রানের লিডে ভারত

প্রথম ইনিংসে দেবদূত পাড্ডিকালের সেঞ্চুরিতে ভারতের করা ৪৬২ রানের জবাবে প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট…

23 minutes ago

This website uses cookies.