ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না বহদ্দারহাট থেকে গ্রেফতার
আরিফুর রহমান তীব্র ডবলমুড়িং থানা প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। শনিবার (১০মে)রাত সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাত ১১টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইখতিয়ার উদ্দিন। তিনি বলেন, বাড়ইপাড়া থেকে সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেফতার করা হয়েছে। এক্সেস রোডের আলোচিত ডাবল মার্ডারের এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।এতে দুই আরোহী নিহত হন।সরোয়ার হোসেন ও সাজ্জাদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
এ ঘটনায় গত ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম একটি মামলা দায়ের করেন।মামালায় কারাবন্দী সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী তামান্না শারমিনকে হুকুমের আসামি করা হয়।
অরুণাচলের সীমান্তে চীনা সামরিক বাহিনীর অনুপ্রবেশ ও ভারতীয় বাহিনীর টহল পয়েন্টে বাধা প্রদানের ঘটনায় ভারতের…
ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের মাধ্যমে ‘সিবিডি তেল’ বা ‘অ্যারোমেটিক অয়েল’ নামে উচ্চ মাত্রার মাদক টিএইচসি বিক্রির…
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ নিয়ে এখনই ভাবতে নারাজ বিসিবি'র ক্রিকেট অপারেশন্স…
শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চায় উৎসাহিত করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল 'বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি' (বাইবিসাস)।
একটি বিদ্যালয়ের সবচেয়ে বড় সম্পদ হলো একজন যোগ্য, সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ শিক্ষক। শায়েস্তাগঞ্জ হাই…
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগে মুগ্ধ আর্জেন্টিনার কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া। তিনি মনে করেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ইউরোপীয়…
This website uses cookies.