দেবীগঞ্জে পাথরবোঝাই ট্রাকচাপায় কিশোর কাকা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাজার করে বাড়ি ফেরার পথে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় স্কুলছাত্রসহ দুই কিশোরের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ৮টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজার সংলগ্ন চারতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সঞ্জয় চন্দ্র রায় (১৪), পামুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং অনিক চন্দ্র রায় (১৩), স্থানীয় একটি ওয়ার্কশপের কর্মচারী। দুজনই পামুলী ইউনিয়নের ভুল্লীপাড়া এলাকার বাসিন্দা। সঞ্জয় রাজকুমার রায়ের ছেলে এবং অনিক অতুল বর্মনের ছেলে। সম্পর্কে তারা কাকা-ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, সঞ্জয় সন্ধ্যায় বাজার করতে গিয়েছিলেন লক্ষীরহাটে। বাজার শেষে সমবয়সী কাকা অনিককে সঙ্গে নিয়ে বাইসাইকেলে বাড়ি ফেরার সময় চারতলা মোড়ে একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটক করে চালক ও সহকারীকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করে। দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকচালক মো. আব্দুল হালিম (৬০) ও সহকারী মো. জাহিদ হাসান (২৫) কে আটক করে থানায় নিয়ে যায়। ট্রাকটি ঢাকা মেট্রো-ট-১৬-১১৯৮ নম্বরের। চালক আব্দুল হালিম ঢাকার আমিনবাজার এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং হেলপার জাহিদ হাসান রংপুরের মিঠাপুকুর উপজেলার কালীগঞ্জ এলাকার মো. জহুরুল ইসলামের ছেলে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, “দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”উত্তরবঙ্গের সংবাদ এর ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যে সাগরে আছড়ে পড়েছে একটি ব্যক্তিগত হেলিকপ্টার।…
সরকার গঠনের পর গত ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য…
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫,০১৯.৯১ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। দেশের ২৯টি…
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দুগাছি ও মোকামিয়াকান্দা গ্রামে একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় দুই মাস ধরে…
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ১৫৮…
বিশ্বজুড়ে হজযাত্রীদের সেবার মান উন্নত ও গতিশীল করতে ২০২৭ সালের হজ মৌসুমের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু…
This website uses cookies.