লক্ষ্মীপুরে স্ত্রীর শরিরে আগুন দিয়ে নিজে আত্নহত্যার চেষ্টা।
আরিফুর রহমান তীব্র, প্রতিনিধি দৈনিক যখন সময়।
লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধে স্ত্রী রহিমা বেগমের শরীরে আগুন ধরিয়ে দিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী নুরুল আলম। পরে দুইজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতাল, পরে আশংকাজনক অবস্থায় ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, গত তিন বছর আগে রহিমা বেগমকে বিয়ে করেন নুরুল আলম। রহিমা বেগম নুরুল আলমের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকে নানা কারণে পারিবারিক বিরোধ চলে আসছে তাদের সংসারে। ইতিমধ্যে রহিমা বেগম কাদের সিকদার নামে এক যুবকের সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়ে। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিরোধ লেগে থাকতো। এর জের ধরে বৃহস্পতিবার সকালে কানিবগাচর এলাকায় স্বামী-স্ত্রী দুইজনের মধ্যে ঝগড়া ও কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী নুরুল আলম ছোট বোতলের একটি সিলিন্ডার গ্যাস রহিমা বেগমের গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টা করে। পরে নিজেও গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয়রা তাদের দুইজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে দুইজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূইঁয়া বলেন, ‘পারিবারিক বিরোধ ও পরকীয়ার জেরে স্ত্রী রহিমা বেগমকে গায়ে আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টা করে নুরুল আলম। পরে নিজেও গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে গোলাপি রঙের ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বিআরটিসি।…
সোমবার কাঠমান্ডুর শীতল নিবাসে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে সম্মানসূচক জেনারেল…
দেশের বিভিন্ন এলাকায় টিকা থেকে বাদ পড়া প্রায় ১৬ লাখ শিশুকে দ্রুত সময়ের মধ্যে হামের…
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় পৃথিবী ও মহাকাশের রোমাঞ্চকর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন…
ভারতের ১৪টি রাজ্যে সমন্বিত অভিযান চালিয়ে ২৫৩ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও…
This website uses cookies.