রংপুর মহানগর জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
স্টাফ রিপোর্টার রংপুর।
পাঁচ আগস্টের পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতনের পর চাপের মুখে রয়েছে জাতীয় পার্টিও। দেশের বিভিন্ন স্থানে হামলা-মামলার ঘটনাও ঘটছে। এরই মধ্যে দলকে সুসংগঠিত করতে জেলা ও উপজেলা কমিটিগুলো নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে জাতীয় পার্টি। সেই ধারাবাহিকতায় রংপুর মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে দলটি।
আজ (৫ মে) সোমবার
বিকেলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন পূর্ণাঙ্গ কমিটিতে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে সভাপতি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ইয়াসীরকে সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা ইয়াসির আরাফাত আসিফকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
১৮৫ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করা আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য হবে না বলে পর্যবেক্ষণ…
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার খবর পাওয়া গেছে। বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে…
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে অজ্ঞাত বস্তু আঘাত করেছে। এর ফলে…
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন করে হামলার হুমকির মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর…
বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারানো জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার রাজশাহীতে তাঁর চুরি যাওয়া…
আইনশৃঙ্খলা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়…
This website uses cookies.