১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে প্রিয় শ্রমযোদ্ধা ভাইদের মাঝে গামছা বিতরণ কর্মসূচি।
নুর উদ্দিন সিয়াম নোয়াখালী জেলা প্রতিনিধি
আজকে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস । যে দিবসে শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার আদায়ে মানববন্ধন, আন্দোলন করে থাকেন। যার প্রেক্ষিতে আজ চরশাহী ব্লাড ডোনেশন সোসাইটি কর্তৃপক্ষ আন্দোলন না করে করেছে ব্যতিক্রম একটি কাজ। দিনমজুর, রিক্সাওয়ালা, কুলি ওয়ালা, কৃষক মানুষের মাঝে গামছা বিতরণ করলেন। ব্লাড ডোনেশন সোসাইটির কর্তৃপক্ষ জনাব আসিফ মাহমুদের কাছে আমি প্রশ্ন করলাম যে শ্রমিক দিবসে অনেকে মানববন্ধন করে থাকে তাদের সমস্যাগুলো তুলে ধরে, আপনাদের এই ব্যতিক্রম গামছা বিতরণ কর্মসূচি নিয়ে যদি আমাকে কিছু বলতেন। ব্লাড ডোনেশন সোসাইটি সভাপতি আসিফ মাহমুদ বললেন শ্রম আমাদের জীবনে বেঁচে থাকার দুরন্ত গতির লড়াই। আমরা মূলত শ্রম করি আমাদের নিজেদের জন্য পরিবারের জন্য নিজে বেঁচে থাকার জন্য। শ্রম বলতে আমরা বিভিন্ন কাজকেই বুঝি। কেউ দেশের জন্য শ্রম করে রেমিটেন্স যোদ্ধা, কেউ নিজের জন্য শ্রম করে শ্রম যোদ্ধা, কেউ পরিবারের জন্য শ্রম করে পরিবার যোদ্ধা। আমাদের সমাজে আমরা দেখতে পারি অনেক রিকশাওয়ালা মজুরি দিনমজুর সমাজে নিজেদের বেঁচে থাকার জন্য অনেক শ্রম করে থাকেন। কৃষক বেঁচে থাকার জন্য শ্রম করে থাকেন। রিক্সাওয়ালা প্রচন্ড রোদে নিজে বাঁচার জন্য পরিবারকে বাঁচানোর জন্য সারাদিন রিক্সা চালিয়ে শ্রম করে থাকেন। যাদের শ্রমের কষ্ট মুছাবার জন্য তাদেরকে শ্রম দিয়ে সহযোগিতা শ্রমের ঘাম মুছাবার জন্য আমরা এই গামছা বিতরণ করার একটা চিন্তা করি। শ্রমজীবী মানুষের ঘামের যথেষ্ট মূল্যায়ন করা আমাদের কর্তব্য। আর সেই ঘাম কে সম্মান জানিয়ে ঘাম মুচার জন্য আমরা গামছা বিতরণ করি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়ার পর পুলিশ ও প্রশাসনিক যাচাই-বাছাই প্রতিবেদনে…
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা লেগে মুন্না শেখ (২০) নামে এক যুবক…
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয় দিন পর তিতাস নদীর তলদেশ থেকে মুকবুল হোসেন গুড্ডু নামে এক…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।…
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে…
২০২৬-০৯-২৭ তারিখে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
This website uses cookies.