ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
ফেনী জেলা ফুলগাজী উপজেলার পল্লী বিদ্যুৎ প্রহক ঠিকভাবে না পেয়েও বিদ্যুৎ বিলে অতিষ্ঠ ফেনী জেলার ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন বাসী, এক মাসের ব্যবধানে ৩ থেকে ৪ গুণ আশ্চর্যজনকভাবে বেশি বিল হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী, অভিযোগ জানিয়েও প্রতিকার পাচ্ছেন না গ্রাহকরা, অতিরিক্ত নয় ব্যবহার বাড়ায় বিল বেশি হচ্ছে বলে দাবি এলাকাবাসীদের।
স্থানীয় জনান, এমন কিছু মধ্যবৃও আছে তারা প্রতিদিন আয় করেন ৭০০-৯০০ টাকা, এ আয়ের ওপর চলে সংসার, গত এপ্রিল মাসে ১ হাজার টাকার উপরে বিদ্যুৎ বিল এলেও মে মাসে সেই বিল এসে দাঁড়িবে ৪ হাজার টাকার উপর। অভিযোগ জানালেন ফুলগাজী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে।
শুধু তাই নয় এমন ভূতুড়ে বিলের শিকার উপজেলার অধিকাংশ গ্রাহক, গত মাসের বিল থেকে এক লাফে ৩ থেকে ৪ গুণ বেশি বিল আসায় অসহায় ব্যবহারকারীরা।
সূএে জানা গেছে, ফুলগাজী উপজেলা ৬টি ইউনিয়নের ৮৭টি গ্রামের ৩ লক্ষ গ্রাহকের বিদ্যুৎ বিলের জন্য মিটার রিডার রয়েছেন।
অভিযোগ আছে, অফিসে বসেই বিদ্যুৎ বিল তৈরি করছেন মিটার রিডাররা। ১ মাসের বিদ্যুৎবিল বকেয়া হলে গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে বিদ্যুৎ বিভাগ, নতুন করে সংযোগ নিতে গ্রাহককে গুণতে হচ্ছে বাড়তি সাড়ে ৮০০-১০০০ টাকা।
ভূতুড়ে বিল নিয়ে একাধিকবার অভিযোগ দিয়ে প্রতিকার পায়না
বিদ্যুৎ ভুক্তভোগী আরো বলেন, কোন মাসে আয় কম হয়, তাই কোন মাসে বিদ্যুৎ বিল দিতে পারি না, কোন মাসে বিদ্যুৎ দিতে না পারলে ভাবি ২ মাসের বিল একসঙ্গে দিব।
কিন্তু গত মাসের থেকে ৪ গুন বিল বেশি আসবে। আমরা মধ্যবৃও পরিবারের মানুষ, এতো বিল কিভাবে দিবো।
হঠাৎ বিদ্যুৎ বিল বেশী আসায় আমাদের কষ্ট হয়, অফিসের লোকজন ইচ্ছেমতো বিল করছে, যার প্রভাব পড়ছে গ্রাহকের ওপর।
ফুলগাজী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির বলেন, প্রচণ্ড গরমে চাহিদার তুলনায় ব্যবহার বাড়ায় বিদ্যুৎবিল বেশি আসছে, কোন বিদ্যুৎ বিল হচ্ছে না।
মিটার রিডাররা বাড়িতে বাড়িতে গিয়ে মিটার দেখেই বিল করছে। গ্রাহকরা বেশি বেশি ব্যবহার করছে, তাই গতমাসের তুলনায় এ মাসে বিল একটু বেশি হচ্ছে।
পল্লী বিদ্যুৎ গ্রহকের প্রশ্নে জবাব দেন, ২৪ ঘন্টার মধ্যে ঠিকভাবে ২ ঘন্টা ও বিদ্যুৎ থাকেনা তাহলে কিভাবে বিদ্যুৎ বেশী ব্যবহার হচ্ছে এবং বিদ্যৎ বিল বেশী আসবে, ঠিক ভাবে বিদ্যুৎ থাকেনা পল্লী বিদ্যুৎ অফিস এটা উওর কি দিবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২