Header Premium (728×90)

জেলা/স্থানীয়

মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো।

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

রাজধানীর ঢাকা মগবাজার রেললাইনে আটকে থাকা বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছেন, এমন ১টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

১৮ এপ্রিল শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটের দিকে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৌকির আহমেদ নামে একজনের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, রেললাইনে আটকে থাকা একটি বাস থেকে জানালা দিয়ে লাফিয়ে নামছেন যাত্রীরা।

এ বিষয়ে ১৯ এপ্রিল শনিবার বেলা পৌনে ১২টায় ডিএমপির হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রাজু বাংলা ট্রিবিউনকে বলেন, রাতে রেললাইন পার হতে গিয়ে বাসটি আটকে গেলে চালক বাসটি নিয়ে আর সামনে এগিয়ে পারেনি, পরে চালক নিজেই বাসটির স্টার্ট বন্ধ করে দেন।

এসময় ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, পরে কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে নেমে যান, তবে শেষ পর্যন্ত চালক বাসটি রেললাইন থেকে সরিয়ে নিতে সক্ষম হন, ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি, এসময় পাশের লাইন দিয়ে রেল চলাচল করেছে।

ওই ভিডিওতে দেখা যায়, এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল আজমেরী গ্লোরী পরিবহনের ১টি বাস, বাসটি রেললাইনে উঠতেই হঠাৎ সেটি আটকে যায়, চালক কিছু সময় চেষ্টা করেও সেটি সামনে বা পেছনে নিতে পারেননি, এমন সময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ব্রড গেজ ট্রেন আসতে থাকে, কিন্তু বাসটি আটকে যাওয়ায় বেরিয়ার ফেলতে পারছিলেন না গেটকিপার।

ভিডিওতে আরও দেখা যায়, এ সময় বাঁশিতে ফুঁ দিয়ে সবাইকে সর্তক করার চেষ্টা করছিলেন গেটকিপার, যাত্রীরা প্রাণভয়ে এমন সময় বাসের জানালা দিয়ে নামতে শুরু করেন, বেশ কয়েকজন নেমেও যান।

এরপর বাসের চালক কোনো রকমে বাসটি পেছনে নিতে সক্ষম হন। তার কয়েক সেকেন্ড পরে উত্তরবঙ্গগামী ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায়, তবে কোনও দুর্ঘটনা ঘটতে দেখা যায়নি।

Md Omor Sunny

Recent Posts

মোদি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ‘স্বৈরাচারী’ বলে অভিহিত করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ…

2 minutes ago

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের আহ্বান এমপি ফাহমিদা হকের

খুলনার কয়রায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার…

3 minutes ago

ঢাকায় ৫ টাকায় পূজার বাজারের আয়োজন করল বিদ্যানন্দ ফাউন্ডেশন

রাজধানীর রমনা কালী মন্দিরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ‘পাঁচ টাকায় পূজার বাজার’ কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা…

16 minutes ago

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে…

25 minutes ago

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

সাবেক উপমন্ত্রী ও ৫ বারের সংসদ সদস্য মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও…

32 minutes ago

স্থানীয় সরকার বিভাগের সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া…

35 minutes ago

This website uses cookies.