রাজউকের অভিযানে তিন ভবনের নির্মাণকাজ বন্ধ ও জরিমানা।
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
আবাসিক এলাকায় অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজউক ভ্রাম্যমাণ আদালত।
১৬ এপ্রিল বুধবার রাজধানীর ডেমরা এলাকায় সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নির্মাণাধীন ৩টি ভবনের কাজ বন্ধ করা হয়, এর মধ্যে ক্ষণিকালয় নামে ১০ তলা একটি ভবনে নগদ ১ লাখ ও আইয়ুব নবী এন্টার প্রাইজ নামে একটি ভবনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, একইসঙ্গে ওই ২ ভবনের দেয়ালের নকশা বহির্ভূত অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে রাজউকের অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া বলেন, ভবন মালিকরা রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় করে ১০ ও ৭ তলা ভবন নির্মাণ করেছে।
অভিযানকালে ভবন মালিকরা তাদের নির্মাণ অনুযায়ী যথোপযুক্ত রাজউকের প্রমাণাদি দেখাতে পারেননি।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনির হোসেন হাওলাদার বলেন, বিগত দিনে রাজধানীতে যত ভবন নির্মাণ হয়েছে নীতিমালা ভঙ্গ করে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেবে সরকার।
রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামের নির্দেশে বর্তমানে ভবন নির্মাণে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি চলবে না, আমরা সরেজমিন দেখেছি ভবন নির্মাণকারীরা নিয়ম বহির্ভূতভাবে সড়কে নির্মাণ সামগ্রী রেখে মানুষের চলাচলকে বিঘ্নিত করছে, আর ভবন নির্মাণে রাজউকের কোনো প্রকার নীতিমালা তারা মানছে না, তাই আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয়…
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…
রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার…
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানীদের কাজের পরিবেশ…
This website uses cookies.