সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষা: এক কেন্দ্রের অধ্যক্ষ সচিবসহ ২১ জন শিক্ষককে অব্যাহতি
স্টাফ রিপোর্টার রংপুর।
গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষাকেন্দ্রের সচিব অধ্যক্ষ শরীফ মো. আবু ইউসুফসহ ২১ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চলমান দাখিল পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলা ও পরীক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে শিক্ষকদের অব্যাহতি দেওয়া হয়।
আজ (১৮ এপ্রিল ) শুক্রবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।
ইউএনও আরও বলেন, গত বৃহস্পতিবার ওই মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা চলছিল। ইউএনও কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখেন, ১৪টি কক্ষে পাশাপাশি পরীক্ষার্থীদের এমসিকিউ (বহু নির্বাচনী) একই সেট কোডে বিশেষ সুবিধা দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় ওই মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শরীফ মো. আবু ইউসুফসহ পরীক্ষার দায়িত্বে থাকা ২১ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয় এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া উত্তরপত্র যাচাই করে ৪৭ জন পরীক্ষার্থীর এমসিকিউ (বহু নির্বাচনী) পরীক্ষার উত্তরপত্র পুনরায় তাদের নির্ধারিত সেট কোডে পূরণ করানো হয়।
জানতে চাইলে ওই কেন্দ্রের সচিব শরীফ মো. আবু ইউসুফ জানান, কেন্দ্র সচিব হিসেবে সব কক্ষে খবর রাখা সম্ভব হয় না। শিক্ষকদের গাফিলতির কারণে এমনটি হয়েছে। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।
কক্সবাজারে ৬ শতাধিক হোটেল-মোটেল ও রিসোর্টের মধ্যে মাত্র ৫০টির বৈধ অনুমোদন রয়েছে। প্রশাসনিক তদারকির অভাবে…
শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ৪৫ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১৬ হাজার রানের…
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে…
আবাসনসংকট ও জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয়ের প্রতিবাদে স্পেন ও ফ্রান্সের পর এবার ইতালি ও পর্তুগালেও বিক্ষোভ…
দুর্গাপূজাকে কেন্দ্র করে জামায়াত, শিবির ও এনসিপি নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী…
জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের মধ্যেই রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা…
This website uses cookies.