স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (১৫ এপ্রিল) মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ২৫ জন
আহত শিক্ষার্থীদের মাঝে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা সনদ ও চেক হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রেখেছেন। শিক্ষার্থীদের এই ঋণ পরিশোধ করার মতো নয়। তিনি জুলাই বিপ্লবের আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন। উপাচার্য বেরোবির আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবায় এগিয়ে আসার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান । এছাড়াও তিনি আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করায় রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষসহ মেডিক্যাল বোর্ডকে ধন্যবাদ জানান।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই ফাউন্ডেশনের ভেরিফিকেশন হেড মোঃ হারুন-অর-রশিদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, বেরোবি মেডিক্যাল সেন্টারের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ডা. এ. এম. শাহরিয়ার ও আহত শিক্ষার্থীবৃন্দ সহ সাংবাদিক
উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২