Header Premium (728×90)

জেলা/স্থানীয়

বাংলা নববর্ষ বরনে ফ্যাসিবাদী দূরকরণে ভিন্ন উৎসব “”””'”””‘””'””””””””””””””””

আরিফুর রহমান তীব্র । ডবল মুরিং থানা চট্টগ্রাম প্রতিনিধি।

সরকারি আয়োজনে মানিক মিয়া এভিনিউতে ‘ড্রোন শো’ হয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হচ্ছে। কিন্তু শুধু শহিদ আবু সাঈদ এবং মীর মুগ্ধকে স্মরণ করা হচ্ছে। দুঃখজনকভাবে আবু সাঈদের সাথে একইসময়ে শহিদ হওয়া চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামকে স্মরণ করা হয়নি।

কিছুদিন আগে গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের আত্মপ্রকাশের কর্মসূচিতে শহিদ ওয়াসিম আকরামের নাম বলেনি। তারা গণ-অভ্যুত্থানের শহিদ এবং অংশগ্রহণকারী সবাইকে ধারণ করার কথা বললেও সচেতনভাবে শহিদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করেছে। একটি রাজনৈতিক সংগঠন হিসেবে তারা এরকম করতেই পারে। কিন্তু এর আগে পাঠ্যপুস্তক থেকে শহিদ ওয়াসিম আকরামের নাম বাদ দিয়েছিল সরকার। সরকার উদ্দেশ্যমূলকভাবে শহিদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ এড়িয়ে যেতে চায়।

শহিদ ওয়াসিম আকরাম সরকারি চাকুরিপ্রার্থী ছিলেন না। কোটা সংস্কার নয়, বরং ফ্যাসিবাদের পতন ঘটাতেই আন্দোলনে যোগ দিয়েছিলেন শহিদ ওয়াসিম আকরাম। শহিদ ওয়াসিম আকরাম একজন রাজনৈতিক কর্মী এবং ছাত্রদল নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অংশগ্রহণের ইতিহাস সুদীর্ঘ।

অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে। তাদের একটা অংশের বিরাজনীতিকরণের চক্রান্তের সামনে পথের কাঁটা কেবল শহিদ ওয়াসিম আকরামের মতো ছাত্রনেতারা। তাই তারা ইচ্ছেকৃতভাবে শহিদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করে। আমরা কেউ এতে বিচলিত নই। শহিদ ওয়াসিম আকরাম নিজের রক্ত দিয়ে গণ-অভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন। যতদিন দেশের মানুষের মনে গণতান্ত্রিক চেতনা সমুন্নত থাকবে, শহিদ ওয়াসিম আকরাম ততদিন অমর হয়ে থাকবেন।
বাংলাদেশ জিন্দাবাদ।

Md Omor Sunny

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

15 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

16 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

16 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

16 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

16 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

16 hours ago

This website uses cookies.