Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রূপগঞ্জের সড়ক দূর্ঘটনায় কুরিয়ার সার্ভিসের সরবরাহ কর্মী নিহত, আহত ০১

সিফাতুল মারুফ
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার বরাব এলাকায় ফুলকলি ফ্যাক্টরীর সামনে আজ ০৮/০৪/২০২৫ইং মঙ্গলবার দুপুর ০১ ঘটিকার সময় সড়ক দূর্ঘটনা হয়। সড়ক দূর্ঘটনায় স্টেডফাস্ট কুরিয়ারের আনোয়ার হোসেন (২৬), পিতা শহিদুল ইসলাম নামে এক কুরিয়ার ম্যান নিহত হয়।

ঘটনাস্থলে উপস্থিত স্টেডফাস্ট কুরিয়ারের ম্যানেজার শিমলু জানায়- প্রতিদিনের মতো আজকেও আনোয়ার হোসেন কুরিয়ার ডেলিভারির উদ্দেশ্যে ভূলতা অফিস থেকে গ্রাহকের পণ্য নিয়ে বের হয়, দুপুর ০১টার সময় জানতে পারি বরাব এলাকার ফুলকলি ফ্যাক্টরীর সামনে আনোয়ার হোসেন সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে এসে নিহত আনোয়ার হোসেনের লাশ দেখতে পাই। নিহত রুবেলের চাচাতো ভাই রুবেল জানায়- সড়ক দূর্ঘটনায় নিহত আনোয়ার হোসেনের গ্রামের বাড়ী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ডুমুরগাছা এলাকায়।

সড়ক দূর্ঘটনার খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টহল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নিহত আনোয়ারের লাশ হাইওয়ে থানায় নিয়ে যান। শিমরাইল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান- বর্তমানে লাশ হাইওয়ে থানায় আছে, নিহতের পরিবারের লোকজন উপস্থিত আছেন, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে, পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে মামলা করা হবে বলে জানানো হয়।

Md Omor Sunny

Recent Posts

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের ৮৬ পৃষ্ঠার গাইডলাইন প্রকাশ

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক রূপান্তর, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে ৮৬ পৃষ্ঠার একটি বিস্তারিত…

1 minute ago

ভারত থেকে বাংলাদেশে পৌঁছাল ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ

ভারত থেকে আমদানি করা ২০০টি রেলকোচ কেনার চুক্তির আওতায় প্রথম চালানের ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ…

16 minutes ago

জামায়াতের সঙ্গে জোটের অভিযোগে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট ও আদর্শিক একাকার হওয়ার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয়…

19 minutes ago

সড়ক হলেও বিদ্যুৎ, চিকিৎসা ও মাধ্যমিক শিক্ষাবঞ্চিত আলীকদমের কুরুকপাতা

বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে সড়ক যোগাযোগ চালু হলেও বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক, মাধ্যমিক বিদ্যালয় এবং…

22 minutes ago

তাজমিন হত্যা: কক্সবাজারের হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে ধর্ষণের মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের হোটেলকর্মী রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণের…

57 minutes ago

স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও ‘প্রজাতন্ত্র’ ধারণার ঐতিহাসিক পর্যালোচনা

স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার সীমাবদ্ধতা এবং রাষ্ট্রীয় পরিসরে বাংলা ভাষার…

1 hour ago

This website uses cookies.