ধর্ষণ ও নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তিজোর দাবি জানিয়েছে এনসিপি
ফখরুল আলম সাজু, ক্রাইম রিপোর্টার ঢাকা:
মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণ ও নিপীড়নের শিকার শিশু আছিয়া আজ ১৩ই মার্চ বৃহস্পতিবার দুপুর ১টায় রাজধানীর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে “সিএমএইচ” চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
নিপীড়িত আছিয়ার ওপর চলা নির্যাতন এবং তাঁর মৃত্যু আমাদের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য চরম লজ্জাজনক, অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র গঠনের এমন গুরুত্বপূর্ণ মুহুর্তে এই নির্মম ঘটনা হতাশাজনকও বটে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ইতিপূর্বেই তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।
ফ্যাসিবাদী আমলে প্রতিষ্ঠিত বিচারহীনতার সংস্কৃতির ফলে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো ঘটনা বাংলাদেশে অবাধে ঘটেছে, জুলাই অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগকে সক্রিয় ভূমিকা রাখার জন্য জোর দাবি জানাই আমরা। শিশু আছিয়া ধর্ষণ সহ নারী নিপীড়ন ও নির্যাতনের প্রতিটি ঘটনায় জড়িত অপরাধীদের অতিদ্রুত তদন্তপূর্বক বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করে বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে জোর দাবি জানাচ্ছে এনসিপি।
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর সড়কেও বসানো হচ্ছে কৃত্রিম…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য এবং…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…
ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…
ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…
ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…
This website uses cookies.