Header Premium (728×90)

জেলা/স্থানীয়

জামিন নিতে এসে কারাগারে যুবলীগ নেতাসহ ৩ জন

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় জামিন নিতে এসে কারাগারে গেলেন ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ তিনজন।

সোমবার (১০ মার্চ) সকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ফকিরের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শাহিন ফকির শাফিন (৪৫), তার ছোটভাই মো. কামাল ফকির (৩৮) ও একই ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের মো. হবি মোল্লার ছেলে মো. সেলিম মোল্লা (৪৫)।

জানা গেছে, সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলার এজাহারনামীয় ৬৮ নম্বর আসামি সেলিম মোল্লা, ৬৯ নম্বর আসামি শাহিন ফকির শাফিন ও ৮৪ নম্বর আসামি কামাল ফকির।

তারা তিনজনই উচ্চ আদালত থেকে আগাম জা‌মিন নিয়ে‌ছিলেন। জা‌মিনের মেয়াদ শেষ হলে রাজবাড়ী আদালতে হা‌জির হয়ে জা‌মিন আবেদন করেন। আদালত জা‌মিন না দিয়ে তিনজনকে কারাগা‌রে পা‌ঠানোর নির্দেশ দেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক (২) জানান, শাহিন ফকির, কামাল ফকির ও সেলিম মোল্লা আগেই হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা রাজবাড়ী আদালতে হা‌জির হয়ে আবার জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

editor

Recent Posts

বাগেরহাটে গলদা রেণুর তীব্র সংকট, দিশাহারা ৫৪ হাজার চিংড়িচাষি

বাগেরহাটে গলদা চিংড়ির রেণু সংকটে চরম বিপাকে পড়েছেন উপকূলীয় অঞ্চলের হাজার হাজার চাষি। জেলার ৫৪…

9 minutes ago

পিএইচপির নিরাপত্তা ত্রুটি: বিশ্বজুড়ে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা

ওয়েবসাইট তৈরির জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় বিশ্বজুড়ে সাইবার হামলার…

13 minutes ago

অ্যান কারসনের ভাবনায় প্রাচীন লেখা ও ভাঁজের মধ্যে লুকিয়ে থাকা অর্থ

সাহিত্যে নোবেল বিজয়ী অ্যান কারসনের ‘ইরোস দ্য বিটারসুইট: অ্যান এসে’ গ্রন্থের ‘ফোল্ডেড মিনিংস’ প্রবন্ধের আলোয়ানায়…

32 minutes ago

৪৩০ রানের লক্ষ্য তাড়া করে লঙ্কানদের অবিশ্বাস্য জয়

ত্রিদেশীয় সিরিজে অসম্ভবকে সম্ভব করে দেখালো শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে ৪৩০ রানের লক্ষ্য তাড়া করে ২…

51 minutes ago

বাংলাদেশের বেসরকারি খাতে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে এক ট্রিলিয়ন ইয়েন বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার…

1 hour ago

জাপানি কনসোর্টিয়ামের কঠিন ৪ শর্তে থার্ড টার্মিনাল চুক্তি আটকে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের চুক্তি জাপানি কনসোর্টিয়ামের চারটি কঠিন শর্তে…

2 hours ago

This website uses cookies.