ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:
দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১০ মার্চ) বিকাল ৩টায় উপজেলার রাণীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
বক্তারা বলেন, দেশব্যাপী শুধু ধর্ষণ নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এর আগেও ধর্ষণের ঘটনায় বিচারহীনতার অভাবে আসামিরা পার পেয়ে গেছে। যার কারণে একের পর এক এ ধরনের ঘটনা বেড়েই চলছে। অথচ নারীদের পোশাকের ওপর দোষারোপ করা হচ্ছে।
দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২