Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ধর্ষণের প্রতিবাদে ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মানববন্ধন

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:
সারাদেশে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

রোববার (০৯ মার্চ) দুপুর সাড়েঁ তিন টায় ঘোড়াঘাট বাস স্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিলে শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন, প্রতিবাদ মিছিল শেষে আজাদ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তখন শিক্ষার্থীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সরকারের কাছে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এ নিয়ে মানুষ ক্ষুব্ধ ও আতঙ্কিত। শিক্ষার্থীরাও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শুধু প্রতিবাদ করলেই হবে না, প্রতিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ধর্ষণের মতো অপরাধ বন্ধ হয়নি। সময়ের সঙ্গে এর প্রকোপ আরও বেড়েছে। এবার শুধু নিন্দা জানিয়ে থামতে চাই না, আমরা ধর্ষণের মূল উৎপাটন চাই।

বক্তারা বলেন, ধর্ষকদের এমন শাস্তি দিতে হবে, যা দেখে ভবিষ্যতে কেউ এ জঘন্য অপরাধ করার সাহস না পায়। কেবল আইনের কঠোরতা নয়, নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করে উন্নয়নের বুলি আওড়ানোর কারণে সমাজে নৈতিক অবক্ষয় বেড়েছে।

পরিবার ও সমাজকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে বলে শিক্ষার্থীরা মত দেন।

শিক্ষার্থীরা পর্নোগ্রাফি নিষিদ্ধ করার পাশাপাশি অশ্লীল চলচ্চিত্র, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণের দাবি জানান। তারা বলেন, বারবার দাবি উঠলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

কর্মসূচিতে শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানান, ধর্ষণের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। তারা সরকারের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আহবান জানান।

editor

Recent Posts

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক।…

4 minutes ago

গণ-অভ্যুত্থানের চেতনাকে উল্টো দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে: আনু মুহাম্মদ

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উল্টো দিকে যাত্রার এক ভয়াবহ…

17 minutes ago

শিক্ষা মন্ত্রণালয়ে চুরি: ২২ কম্পিউটারের হার্ডডিস্কসহ মূল্যবান সরঞ্জাম খোয়া

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে চুরির ঘটনা ঘটেছে। গত ১৪ই জুন এবং ২৩শে…

18 minutes ago

ইউরোপার বরফের নিচে পৃথিবীর সব মহাসাগরের দ্বিগুণ পানি

নাসার জুনো মহাকাশযানের তথ্য বলছে, বৃহস্পতির উপগ্রহ ইউরোপার বরফের নিচে থাকা লবণাক্ত মহাসাগরে পৃথিবীর সব…

35 minutes ago

ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের মানহানির মামলা, তদন্তে ডিবি

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার আপন খালাতো ভাই ও এ…

46 minutes ago

ভারতের রাজনীতিতে তরুণ প্রজন্মের নতুন ও কার্যকর প্রভাব

ভারতের যন্তর মন্তরে তরুণ প্রজন্মের নেতৃত্বে চলা আন্দোলন দেশটির প্রথাগত রাজনৈতিক কাঠামোর রূপরেখা বদলে দিচ্ছে।…

48 minutes ago

This website uses cookies.