ফখরুল আলম সাজু
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে আরও শক্তি যোগ হলো।
১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মিরপুরের অগ্নিকন্যা ও ত্যাগী নেত্রী সাবিনা আক্তার তুহিন।
সূত্রে জানা গিয়েছে যে, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
সাবিনা আক্তার তুহিন ছাত্রলীগের রাজনীতি দিয়ে ১৯৯১ সালে তার রাজনৈতিক পথচলা শুরু করেন, কঠিন সময়, নির্যাতন ও প্রতিকূলতার মধ্য দিয়েও তিনি আওয়ামী লীগের আদর্শে অবিচল থেকে সাংগঠনিক রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
পরবর্তীতে তিনি আওয়ামী যুব মহিলা লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতির দায়িত্ব পালন করেন এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০১৪–২০১৮ মেয়াদে তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, এ সময় নারী অধিকার, সামাজিক উন্নয়ন ও তৃণমূল রাজনীতিতে তার ভূমিকা প্রশংসিত হয়।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, সাবিনা আক্তার তুহিনের প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্তি আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করবে এবং ভবিষ্যৎ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলকে আরও গতিশীল করবে।
তার এই দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে ঢাকা মহানগর সহ মিরপুর এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহকদের স্বার্থ রক্ষা, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ১৭৫ জন অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের…
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
This website uses cookies.