ফখরুল আলম সাজু
জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য কর্তৃক ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব উত্থাপনের পর তা প্রত্যাহার করে নেওয়ায় ফেনীবাসী ক্ষুব্ধ ও ব্যথিত হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ফেনীতে যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন এবং সকল রাজনৈতিক দল যে বিষয়ে একমত, সেই প্রাণের দাবি মেডিকেল কলেজ যদি বাস্তবায়ন না হয়, তবে তা হবে ফেনীর জনগণের অধিকারের সাথে বিশ্বাসঘাতকতা।
৪ এপ্রিল শনিবার বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে প্রত্যাহারের নিন্দা, জেলায় হামের প্রকোপ বৃদ্ধিতে উদ্বেগ এবং জ্বালানি সংকট মোকাবিলায় অব্যবস্থাপনা’র প্রতিবাদে এবি পার্টি ফেনী জেলা শাখা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সংগঠনের জেলা আহ্বায়ক আহসান উল্লাহ মাস্টারের সভাপতিত্বে এবং সদস্যসচিব ফজলুল হকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, অনেকে মনে করেন ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হলে অনেক বড় জায়গার প্রয়োজন, কিন্তু জেলা পর্যায়ের একটি মেডিকেল কলেজ করতে যতটুকু জায়গা দরকার, তার চাইতে অনেক বেশি জমি ফেনী সদর হাসপাতালের রয়েছে, ফেনী সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে ক্রমান্বয়ে মেডিকেল কলেজে রূপান্তর করা খুবই সহজ একটি বিষয়।
জেলায় হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অসুস্থ ও অসহায় মানুষদের পাশে এখন সরকারি দলের লোকদের থাকার কথা, কিন্তু তারা সেদিকে মনোনিবেশ না করে অবৈধ বালু ও মাটি কাটা সিন্ডিকেট নিয়ে নিজেদের মধ্যে সহিংসতায় লিপ্ত হয়েছেন,
জ্বালানি সংকটে সরকারের অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে তিনি বলেন, সরকার একদিকে বলছে দেশে জ্বালানির কোনো সংকট নাই, অন্যদিকে রেশনিং ব্যবস্থা চালু করে এবং অফিস ও মার্কেট খোলা রাখার সময় কমিয়ে উল্টো জনমনে আতঙ্ক (প্যানিক) সৃষ্টি করছে।
তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ফেনীতে মেডিকেল কলেজ কারও অনুগ্রহ নয়, এটি আমাদের ন্যায্য অধিকার, ফেনীবাসী আজ ঐক্যবদ্ধ, তারা যেকোনো মূল্যে তাদের অধিকার বুঝে নেবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহ আলম বাদল স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফেনীর নাগরিকরা কখনো লক্ষ্মীপুর গিয়ে চিকিৎসাসেবা নেবেন না, বরং লক্ষ্মীপুরের লোকেরাই সবসময় তাদের বিভিন্ন প্রয়োজনে ফেনীমুখী হন, তিনিও অবিলম্বে ফেনী সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে ক্রমান্বয়ে মেডিকেল কলেজে রূপান্তরের জোর দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, এবি পার্টি ফেনী সদর উপজেলা আহ্বায়ক শাহাদাত হোসেন ভূঁইয়া, ফেনী পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদর যুগ্ম সদস্য সচিব কামরুল ইসলাম, নজরুল ইসলাম সবুজ, ছাত্রপক্ষের জেলা সদস্য সচিব রায়হান রাফসান এবং পল্লী চিকিৎসক আব্দুচ ছালাম প্রমুখ।
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ১৭৫ জন অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের…
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
This website uses cookies.