Header Premium (728×90)

নীলফামারীর ডিমলায় স্থায়ী বালু বাঁধ নির্মাণের উদ্বোধন

মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি এলাকায় তিস্তা নদীর ভাঙন ও দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে স্থায়ী বালুর বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে।

গতকাল বিকেলে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক রইছুল আলম চৌধুরী বলেন,তিস্তার ভাঙন ও বালু জমাট বাঁধার কারণে চরখড়িবাড়ি অঞ্চলের মানুষ বহুদিন ধরে চরম ভোগান্তিতে ছিলেন। সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের সার্বিক সহযোগিতায় অবশেষে সেই দুর্ভোগ লাঘবের পথ তৈরি হলো।

তিনি আরও বলেন, বাঁধটি নির্মাণ হলে টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি ও পূর্বখড়িবাড়ি এলাকার শত শত পরিবার ভাঙন আতঙ্ক থেকে মুক্তি পাবে।

টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জানান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন,
তুহিন ভাইয়ের সহযোগিতায় স্থানীয়দের দীর্ঘদিনের একটি বড় সমস্যা অবশেষে সমাধানের পথে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক সেতারা সুলতানা চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপনুজ্জামান স্বপন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

saju

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

21 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

21 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

21 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

21 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

21 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

22 hours ago

This website uses cookies.