Header Premium (728×90)

দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুরে গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত

রুবেল হাসান,
বগুড়া শাজাহানপুর উপজেলা প্রতিনিধি:

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শাজাহানপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি, সম্মিলিত এলাকাবাসী এবং হাফেজিয়া মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন,আবু শাহিন সানি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশাররফ মাস্টার, মঞ্জুর কাদের মন্টু,মোজাফফর চেয়ারম্যান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম.আর. হাসান পলাশ,উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক সুমি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মী ছাড়াও স্থানীয় মুসল্লি,এতিম শিক্ষার্থী ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওঃ জাহিদুর রহমান।

saju

Recent Posts

ইসলামী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখার গ্রাহকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহকদের স্বার্থ রক্ষা, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ…

18 minutes ago

অসহায় মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে, এমপি মনজুরুল ইসলাম

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ১৭৫ জন অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের…

35 minutes ago

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

22 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

22 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

22 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

22 hours ago

This website uses cookies.