Header Premium (728×90)

লাইফস্টাইল

দীপ্তিমান তরুণ ইমাম মেহেদী’র জন্মদিন

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি

আজ তরুণ সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ইমাম মেহেদী’র জস্মদিন। তিনি ২৫ ফেব্রুয়ারি, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ বিভাগ থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র থেকে পিজিটি করেন। বর্তমানে এমফিল গবেষণারত রয়েছেন।

ছোট বেলা থেকেই সাহিত্য সংষ্কৃতির প্রতি ছিলো তার গভীর আগ্রহ। ২০০৪ সালে প্রথম পত্রিকায় ফিচার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক লেখালেখির হাতেখড়ি। ২০০৮ সাল থেকে পড়াশোনার পাশাপাশি স্থানীয়, জাতীয় পত্রিকা, লিটল ম্যাগ ও সাহিত্য পত্রিকাতে নিয়মিত লিখতে থাকেন। ২০১০ সাল থেকে মুক্তিযুদ্ধের উপর মাঠ পর্যায়ে কাজ শুরু করেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণার পাশাপাশি পেশাগতভাবে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তার আগে বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মকর্তা হিসেবেও সুনামের সাথে চাকুরি করেছেন।

ইতোমধ্যে এই তরুণ গবেষক ইমাম মেহেদী’র বেশ কয়েকটি মূল্যবান মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। অল্প বয়সে কাজের স্বীকৃতি স্বরুপ আবুল মনসুর আহমদ প্রবন্ধ পুরস্কার-২০১৯, অনুসন্ধানী সাংবাদিকতায় বেস্ট ট্যোবাকো কন্ট্রল জার্নালিজম অ্যাওয়ার্ড-২০১৩ এর মতো পুরস্কার রয়েছে তার অর্জনের ঝুলিতে। তার অসংখ্য প্রবন্ধ, নিবন্ধ ও গবেষণা ধর্মী লেখা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা এবং প্রকাশনায়। ইমাম মেহেদী বাংলাদেশ টেলিভিশনেও গবেষক হিসেবে যুক্ত হয়েছেন একাধিক অনুষ্ঠানে। একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন এই তরুণ গবেষক।

Md Akash Hossain

Recent Posts

শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা শনিআখড়া এলাকায় লাইফ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় ১ নবজাতকের…

23 hours ago

জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার

  🤲🤲 জাহান্নামের অগ্নিশিখা ১ দিন আসবে, ঐ দিনটা কোন দিন হবে আপনাদের জানা আছে?…

23 hours ago

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ…

24 hours ago

রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার…

24 hours ago

দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…

1 day ago

ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…

1 day ago

This website uses cookies.