Header Premium (728×90)

ঘুমের মধ্যে হঠাৎ শরীর ঝাঁকুনি দিয়ে ওঠার কারণ ও প্রতিকার

ঘুমের মধ্যে হঠাৎ মনে হওয়া যে আপনি উঁচু কোনো জায়গা থেকে পড়ে যাচ্ছেন এবং পরক্ষণেই শরীর ঝাঁকুনি দিয়ে জেগে ওঠা—এমন অভিজ্ঞতার মুখোমুখি অনেকেই হন। কখনো শুধু পা, আবার কখনো পুরো শরীরেই এই আকস্মিক ঝাঁকুনি অনুভূত হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এই ঘটনাকে 'হিপনিক জার্ক' হিসেবে অভিহিত করা হয়।

ঘুমিয়ে পড়ার সময় শরীরের পেশি ধীরে ধীরে শিথিল হতে থাকে। এই পরিবর্তনের প্রক্রিয়ায় কখনো পেশিতে অনিচ্ছাকৃত সংকোচন তৈরি হয়, যার ফলে মনে হতে পারে শরীর শূন্যে পড়ে যাচ্ছে বা বৈদ্যুতিক শক লাগছে। গবেষণায় দেখা গেছে, জীবনের কোনো না কোনো সময়ে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ এই অভিজ্ঞতার শিকার হন। কারো ক্ষেত্রে ঝাঁকুনিটি এতই হালকা হয় যে তিনি টেরই পান না, আবার কারো ক্ষেত্রে এটি এতটাই তীব্র হয় যে ঘুম ভেঙে যায়।

ঘুমকে সাধারণত NREM ও REM—এই দুই প্রধান পর্যায়ে ভাগ করা হয়। NREM ঘুমের শুরুর দিকের পর্যায়গুলোতে শরীর জাগ্রত অবস্থা থেকে ধীরে ধীরে গভীর ঘুমের দিকে যায়। হিপনিক জার্ক সাধারণত ঘুমের এই প্রথম দিকের পর্যায়েই দেখা যায়। এ সময় হঠাৎ পড়ে যাওয়ার অনুভূতি, শরীরে শক লাগার মতো সংবেদন, পড়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত স্বপ্ন বা ভ্রমের অনুভূতি এবং হাত-পা শক্ত হয়ে যাওয়ার মতো বিষয় ঘটতে পারে।

অধিকাংশ ক্ষেত্রে এর নির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায় না। তবে কিছু বিষয় এর মাত্রা বা ঘনত্ব বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত ক্লান্তি, ঘুমের ঘাটতি, অনিয়মিত জীবনযাপন, ক্যাফেইন বা নিকোটিনের অতিরিক্ত ব্যবহার এবং অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ এই ঝাঁকুনির প্রবণতা বাড়াতে পারে।

মাঝেমধ্যে ঘুমের মধ্যে শরীর ঝাঁকুনি দেওয়া সাধারণত উদ্বেগের কারণ নয়। তবে যদি এমন লক্ষণ ঘন ঘন দেখা দেয়, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। পুনরাবৃত্ত পেশির ঝাঁকুনি কখনো কখনো স্নায়বিক সমস্যা, ঘুমের ব্যাধি বা অন্য কোনো অন্তর্নিহিত সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তাই অস্বাভাবিক বা গুরুতর উপসর্গ যুক্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

আদালতে হাতকড়া ও সিঁড়ি ব্যবহার নিয়ে পলকের ক্ষোভ

জুলাই আন্দোলনে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে শুনানির সময় হাতকড়া পেছনে পরানো এবং লিফট…

5 minutes ago

বিশ্বনাথে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

সিলেটের বিশ্বনাথে বিএনপি'র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪…

9 minutes ago

ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর

মাদারীপুরের শিবচরে জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ইলিশ…

14 minutes ago

ঢাকার রাস্তায় নারী চালকের মোটরসাইকেলে নারী যাত্রী, স্বস্তি দিচ্ছে ‘মায়া রাইড’

ঢাকার ব্যস্ত সড়কে নারীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বিশেষ রাইড…

16 minutes ago

ইরানে হামলার প্রস্তুতি নিতে মার্কিন বাহিনীকে পেন্টাগনের নির্দেশ

ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর সম্ভাবনায় মার্কিন সামরিক বাহিনীকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে…

21 minutes ago

সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় পঞ্চক্রোশী ইউনিয়নের পদচ্যুত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম ফিরোজকে…

32 minutes ago

This website uses cookies.