Header Premium (728×90)

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন পাবেন না সরকারি চাকরিজীবীরা

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ করার আগে পদত্যাগ করলে কোনো পেনশন সুবিধা পাওয়া যাবে না বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রায়ে নিশ্চিত করা হয়েছে। গত ৯ জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতি ফারাহ মাহবুবের দেয়া পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়। এর আগে গত ১১ মার্চ বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা একটি আপিল মঞ্জুর করে এই রায় দেন।

রায়ে আদালত পর্যবেক্ষণ দিয়েছে যে, আইনসভা প্রজ্ঞা ও যৌক্তিক বিবেচনার ভিত্তিতেই এমন বিধান করেছে যে, ২৫ বছরের চাকরির সময়সীমা পূর্ণ হওয়ার আগে কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করলে তিনি কোনো পেনশনের অধিকারী হবেন না।

ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, মাহবুব মোরশেদ ১৯৯১ সালে সহকারী বিচারক হিসেবে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত থাকা অবস্থায় সার্ভিসের ১৯ বছর পূর্ণ করে ২০১১ সালের ৩১ জানুয়ারি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরবর্তীতে ২০১৫ সালে তিনি তার ১৯ বছরের চাকরির মেয়াদের ভিত্তিতে ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিক মঞ্জুরের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করেন।

এর প্রেক্ষিতে ২০১৫ সালের ২৫ মার্চ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানানো হয়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে আগের চাকরিকাল বাজেয়াপ্ত হয়ে যায়, যা পেনশনের জন্য গণনাযোগ্য নয়। বিএসআর প্রথম খণ্ডের বিধি-৩০০ সেকশন-৩ এবং ১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৯ ধারা অনুযায়ী, ২৫ বছর পূর্ণ না হওয়ায় মাহবুব মোরশেদ পেনশন পাওয়ার যোগ্য নন।

এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালে মাহবুব মোরশেদ রিট করলে ২০২১ সালের ১৮ মার্চ হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করেন এবং ৯০ দিনের মধ্যে পেনশন সুবিধা প্রদানের নির্দেশ দেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করলে ২০২২ সালের ২৪ অক্টোবর আপিল বিভাগ তা মঞ্জুর করেন এবং হাইকোর্টের রায় স্থগিত রাখেন। চূড়ান্ত শুনানি শেষে গত ১১ মার্চ আপিল বিভাগ হাইকোর্টের রায়টি বাতিল করে নতুন এই রায় প্রদান করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ঢাকার বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ…

7 minutes ago

ইস্তাম্বুলে ইয়ামালের ম্যাজিকে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা

ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে গ্যালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালের নৈপুণ্যে হান্সি ফ্লিকের শিষ্যরা…

18 minutes ago

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক…

39 minutes ago

টেস্ট ইতিহাসে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন উইকেটরক্ষক লিটন দাস

আবুধাবি টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে পঞ্চাশোর্ধ রান…

48 minutes ago

সিরাজগঞ্জে পূজার কেনাকাটায় সরগরম মার্কেট ও ফুটপাত

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সিরাজগঞ্জের মার্কেট ও ফুটপাতগুলোতে শুরু হয়েছে কেনাকাটার ধুম। ক্রেতাদের ভিড় বাড়ার পাশাপাশি…

51 minutes ago

গুমানি নদীতে বৈঠার ছন্দে মাতল ঐতিহ্যবাহী নৌকা বাইচ

শরতের পড়ন্ত বিকেলে পাবনার ভাঙ্গুড়ায় গুমানি নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পানসি নৌকা বাইচ-২০২৬। নদীর দুই…

57 minutes ago

This website uses cookies.