যখন সময় ডেস্ক রিপোর্ট:
ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ইয়াবা ব্যবসায়ী ১৫ লক্ষ টাকার ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতারকৃত হলেন, রাজা হাসান রাজু (২৯) বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে ও রাফায়েল হাসান হৃদয় (১৮) পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে, তারা সম্পর্কে আপন মামা-ভাগিনা উদ্ধারকৃত ৩ হাজার পিস ইয়াবার বাজার মূল্য ১৫ লক্ষ টাকা।
২৯ জুন সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা রাস্তায় ১টি ইজিবাইকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ।
ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা রাস্তার ওপর ১টি ব্যাটারি চালিত ইজিবাইক সিগন্যাল নিয়ে গতিরোধ করা হয়, এসময় ইজিবাইকের ভিতরে বসে থাকা ওই ২ ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তাদের তল্লাশি করা হলে রাজুর প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ও আরেক আসামী হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩ হাজার পিস ইয়াবার বাজার মূল্য ১৫ লক্ষ টাকা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা সম্পর্কে আপন মামা-ভাগিনা এবং তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে যৌথভাবে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় ১০টি নিয়মিত মামলা করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.