Header Premium (728×90)

আইন ও আদালত

২৯ বিজিবির অভিযানে ২ লাখ ৪৬ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ উদ্ধার

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্ত এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ উদ্ধার করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

২৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে।

শনিবার (১৩ জুন) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ মনিপুর ও খানপুর বিওপি পৃথক দুটি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫ বোতল ইস্কফ সিরাপ জব্দ করা হয়, এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য আটক এবং জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল সীমান্ত এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছে।

saju

Share
Published by
saju

Recent Posts

ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

ফখরুল আলম সাজু অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঢাকাস্থ আমজাদহাট সোসাইটি’র ঈদ পুনর্মিলনী ও মতবিনিময়…

22 minutes ago

ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু

ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া পৌর শহরের সুপরিচিত মানারত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মনিকা…

39 minutes ago

মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মুগদা থানাধীন এলাকায় সংঘবদ্ধ অপরাধ মূলক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

56 minutes ago

পরশুরামে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন

দেলোয়ার হোসেন ফেনী ‎পরশুরাম প্রতিনিধি: ‎মানব সেবার অঙ্গীকারে এগিয়ে চলা পরশুরামের রাঙ্গামাটিয়ার প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের…

1 hour ago

দাউদকান্দিতে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় থানা…

1 hour ago

বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর জেলায় শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১ কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে…

1 hour ago

This website uses cookies.