Header Premium (728×90)

পরিবেশ ও আবহাওয়া

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সারাদেশের ন্যায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার এ কর্মসূচির আয়োজন করেন।

শনিবার, ১৩ জুন সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌরসভার চকচকা গ্রামে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান গাছের চারা রোপনে মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষনা করেন।

চারা রোপন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান বলেন, সারাদেশে পরিবেশের ভারসাম্য রক্ষা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার এ কর্মসূচি গ্রহণ করেছে, সারাদেশে ২৫ কোটি ফলজ, বনজ, ঔষধি বৃক্ষ রোপন কার্যক্রম অব্যহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়ী পৌরসভার প্রধান প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান, দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য ও ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মর্তুজা হক অষ্টিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আবুল বাসার, ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও পৌরসভার সকাল কর্মকর্তা কর্মচারী ও বনবিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু। পরিবেশ সুরক্ষা, অক্সিজেন সরবরাহ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জীববৈচিত্র সংরক্ষনে গাছের বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধন শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার পাশাপাশি সাধারন মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও জনসাধারণের অংশগ্রহণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। উদ্বোধন শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। একই দিনে খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

saju

Share
Published by
saju

Recent Posts

ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

ফখরুল আলম সাজু অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঢাকাস্থ আমজাদহাট সোসাইটি’র ঈদ পুনর্মিলনী ও মতবিনিময়…

24 minutes ago

ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু

ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া পৌর শহরের সুপরিচিত মানারত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মনিকা…

40 minutes ago

মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মুগদা থানাধীন এলাকায় সংঘবদ্ধ অপরাধ মূলক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

57 minutes ago

পরশুরামে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন

দেলোয়ার হোসেন ফেনী ‎পরশুরাম প্রতিনিধি: ‎মানব সেবার অঙ্গীকারে এগিয়ে চলা পরশুরামের রাঙ্গামাটিয়ার প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের…

1 hour ago

দাউদকান্দিতে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় থানা…

1 hour ago

বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর জেলায় শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১ কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে…

1 hour ago

This website uses cookies.