Header Premium (728×90)

আইন ও আদালত

নওগাঁ আদালতের নথি চুরি দায়ে আদালত কর্মচারী সহ ৪ জনকে গ্রেফতার করে ডিবি

ফখরুল আলম সাজু

নওগাঁ জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের ১টি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি এবং নথি ফেরতের বিনিময়ে চাঁদা দাবির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এ ঘটনায় আদালতের কর্মচারী, উমেদার ও মুহুরী সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, একই সঙ্গে চুরি হওয়া মামলার গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেছে পুলিশ।

সূত্রে জানা যায়, গত ২১ মে সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ মহোদয় বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করেন।

তিনি জানান, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর দায়রা মামলা নম্বর ৯০৪/২০২২ এর গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে, মামলাটির রায় ঘোষণার কথা থাকলেও তার আগেই নথিটি রহস্য জনক ভাবে উধাও হয়ে যায়।

এ ঘটনায় আদালতের ১ কর্মচারীর মোবাইল ফোনে অজ্ঞাত নম্বর থেকে কল করে নথি ফেরত দেওয়ার বিনিময়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলেও জানা যায়।

ঘটনার গুরুত্ব অনুধাবন করে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেফতার সহ মামলার নথি উদ্ধারের নির্দেশ দেন, নির্দেশনা অনুযায়ী ডিবি পুলিশের ১টি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে।

তদন্তের ১ পর্যায়ে ডিবি পুলিশ মূলহোতা হিসেবে এস এম আকাশ (২৬) নামে ১ ব্যক্তিকে শনাক্ত করে, পরে রাজশাহীর বাগমারা এলাকায় অভিযান পরিচালনার পর নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়, তিনি নওগাঁ জেলার সিংবাচা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে আকাশ তার জড়িত থাকার কথা স্বীকার করে, পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনায় খড়ের পালার ভিতর থেকে চুরি হওয়া মামলার নথি উদ্ধার করা হয়।

এছাড়া আকাশের স্বীকারোক্তির ভিত্তিতে নওগাঁ সদর ও আদমদীঘি এলাকায় অভিযান চালিয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর পিয়ন পলাশ, সাপাহার সাব-জজ আদালতের পিয়ন আরিফ এবং আদালতের মুহুরী সবুজকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, গ্রেফতারকৃত এস এম আকাশ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন, তিনি ঘটনায় জড়িত আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নামও উল্লেখ করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

editor

Share
Published by
editor
Location: নওগাঁ

Recent Posts

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় ৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির সময়ে…

4 minutes ago

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা…

14 minutes ago

কোম্পানীগঞ্জে স্থানীয় নির্বাচন ঘিরে তৎপর বিএনপি, দৌড়ঝাঁপে একাধিক প্রার্থী

সিলেটের কোম্পানীগঞ্জে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির রাজনীতিতে আগাম ভোটের প্রস্তুতি শুরু হয়েছে।…

17 minutes ago

শিল্পকলায় গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চারজন

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ…

24 minutes ago

শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপির তিন শীর্ষ নেতা

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ…

28 minutes ago

ভুল হিসাব-নিকাশে ইয়েমেনের যুদ্ধে নতুন করে জড়িয়ে পড়লো সৌদি আরব

রাজনৈতিক ও সামরিক ভুল হিসাব-নিকাশের কারণে ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে নতুন করে জড়িয়ে পড়েছে সৌদি আরব। হুতিদের…

37 minutes ago

This website uses cookies.