ফখরুল আলম সাজু
নরসিংদী জেলার শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারী ভোরে তার বাসভবনে গুলি করা হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন “পিবিআই” ইন্টারপোলের সহায়তায় নরসিংদীর সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার ১ আসামিকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
আসামি আরিফ সরকার (৪০) ৬ মে বুধবার বাংলাদেশে আনা হয় এবং পরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে গতকাল পিবিআইয়ের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংদী জেলার শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি ভোরে তার বাসভবনে গুলি করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মে তিনি মারা যান, এ ঘটনার পর তার ছেলে শিবপুর থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি প্রথমে স্থানীয় পুলিশ তদন্ত করলেও পরে অধিকতর তদন্তের জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
তদন্ত চলাকালে একই মামলার আরেক আসামি মহসিনকে এর আগে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে দেশে ফিরিয়ে এনে আদালতে হাজির করা হয়।
তার জবানবন্দিতে আরিফ সরকার এবং অন্যদের এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও সম্পৃক্ত তার তথ্য উঠে আসে বলে জানা গিয়েছে।
পরে বিদেশে আরিফ সরকারের অবস্থান নিশ্চিত হওয়ার পর কর্তৃপক্ষ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নেয় এবং সংশ্লিষ্ট সংস্থা গুলোর সমন্বয়ে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করে।
এরপর দুবাই এর পুলিশ আরিফ সরকারকে গ্রেফতার করে এবং বাংলাদেশ কর্তৃপক্ষকে বিষয়টি জানান, পিবিআই ও পুলিশ সদর দপ্তর গঠিত ১টি বিশেষ দল পরে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনে।
বাংলাদেশে পৌঁছানোর পর তাকে আনুষ্ঠানিক ভাবে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
This website uses cookies.