ফখরুল আলম সাজু
কুমিল্লা জেলার ১টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
৬ মে বুধবার রাতে জান্নাতুল নাঈম ফারিয়ার বাবা মো. হানিফ বাদী হয়ে হত্যার অভিযোগ এনে ৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দাখিল করেন, এতে জান্নাতুল নাঈম ফারিয়ার স্বামী মেহেদী হাসান হৃদয়, শুশুর আবদুর রহিম, শাশুড়ী আফরোজা বেগম, ননদ রীমা আক্তার ও ননদ এর স্বামী জাকারিয়া সহ ৫ জনকে আসামি করা হয়েছে।
৭মে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
ওসি বলেন, জান্নাতুল নাঈম ফারিয়ার বাবার অভিযোগ আপাতত আত্মহত্যার প্ররোচনার মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত আসলে তখন বিধি মোতাবেক মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্ত হবে।
ওসি আরো জানান, ঘটনার পর থেকে জান্নাতুল নাঈম ফারিয়ার স্বামী সহ অন্যরা পলাতক রয়েছে, তাকে আটক করতে পারলে ঘটনার রহস্যের জট খুলবে, পুলিশের অভিযান চলছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফারিহা ও হৃদয় একই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে তাদের মধ্যে প্রেম-ভালোবাসার সম্পর্ক হয়, পরে উভয় পরিবারের সম্মতিতে গত বছরের ৮ সেপ্টেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার আবদুর রহিমের ছেলে মেহেদী হাসান হৃদয়ের সাথে ১৫ লক্ষ টাকার দেনমোহরে পারিবারিক ভাবে বিয়ে হয়, বিবাহের পর থেকে তার স্বামী ও পরিবারের সদস্যরা ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে, জান্নাতুল নাঈম ফারিয়া তার স্কুলশিক্ষক বাবার নিকট থেকে টাকা এনে দিতে না পারায় পরিবারে আরও বেশী কলহ দেখা দেয়, এ নিয়ে একাধিকবার তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
জান্নাতুল নাঈম ফারিয়ার বাবা বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, তাকে আসামিরা হত্যার পর সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে ৯৯৯ এ কল করে পুলিশকে আনে হয়, কোতোয়ালী থানার পুলিশ মরদেহ নেওয়ার পর আমাদের জানানো হয় জান্নাতুল নাঈম ফারিয়া আত্মহত্যা করেছে, তিনি অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানান।
এদিকে মেয়ে হারানোর শোকে এখনও আহাজারি করছেন জান্নাতুল নাঈম ফারিয়ার মা, তাদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা গিয়েছে, মেয়েকে হারিয়ে এখনো অনবরত কান্না করছেন তিনি।
গত মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি মুন্সেফবাড়ি এলাকার কাশেম গার্ডেন নামের ১টি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে পুলিশ জান্নাতুল নাঈম ফারিয়ার মরদেহ উদ্ধার করে, জান্নাতুল নাঈম ফারিয়া কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…
ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…
ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…
ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা হোমনা উপজেলায় নিখোঁজ হওয়ার ১দিন পর পিয়ারা বেগম…
নুপুর আক্তার, নিজস্ব প্রতিনিধি: ভোলা জেলা শহরের প্রান কেন্দ্র উকিল পাড়া গোরস্থান এলাকার সামনের ১টি…
This website uses cookies.