ফখরুল আলম সাজু
রাজধানী ঢাকা উত্তরার ১টি বারে পুলিশের অভিযানে ঢাকাই সিনেমার ৯০ দশকের আলোচিত অভিনেতা মাসুদ শেখকে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের ১টি বারে ২৩ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ, এ সময় সেখান থেকে ১৪০ জনকে গ্রেফতার করা হয়, সেদিন বারটিতে ছিলেন ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়ক মাসুদ শেখ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযান চলাকালে বারটিতে উপস্থিত ১৪০ জনের সঙ্গে মাসুদ শেখকেও আটক করা হয়, পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে ৩ দিনের কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
নায়ক মাসুদ শেখ খুব বেশি চলচ্চিত্রে অভিনয় না করলেও চলচ্চিত্র পরিবারের সদস্য হিসেবে পরিচিত ছিলেন, তার বাবা মজিবুর রহমানের প্রযোজনা প্রতিষ্ঠান ”হাসনাবাদ কথাচিত্র” থেকে ১ সময় বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা নির্মিত হয়েছিল।
১৯৯৪ সালে প্রখ্যাত নির্মাতা কাজী হায়াতের দেশপ্রেমিক সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার, সেই সময় তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে, তবে শাবনূরের নায়ক হিসেবেই পরিচিতি পান তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি পাগলা বাবুল, জামিন নাই, আসামি বধূ, দুর্দান্ত পামেলা, কুখ্যাত জরিনা, খবর আছে এবং মানুষ কেন অমানুষ এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেন।
হঠাৎ এই নায়ককে গ্রেফতারের ঘটনায় বিনোদন অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে, ৯০ দশকের এই পরিচিত মুখ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পরিস্থিতি আরও নির্ভুলভাবে মূল্যায়ন করতে যৌথ ঋণ টেকসই মূল্যায়ন কাঠামো (ডিএসএফ)…
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে মোহাম্মদ রুহুল কবীর খানকে…
মাদক সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরগুনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল রুবেল হোসেনকে…
চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হওয়ার পর জাতীয়তাবাদী কৃষক দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ…
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে সাত দিনব্যাপী আয়োজিত আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও…
This website uses cookies.