আফগানিস্তানে নিযুক্ত ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা ড. সৈয়দ রুহুল্লাহ হোসেইনি মুসলিম বিশ্বের প্রতি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন নতুন করে পাঠ করার আহ্বান জানিয়েছেন। তিনি কেবল জীবনী পড়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে নবীজির শিক্ষা ও আদর্শকে বাস্তব জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করার ওপর জোর দিয়েছেন।
মাজার-ই-শরিফ শহরে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং হজরত ইমাম জাফর সাদিক (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ড. হোসেইনি বলেন, মহানবী (সা.) কোনো নির্দিষ্ট ভূখণ্ড, জাতি বা সময়ের জন্য সীমাবদ্ধ ছিলেন না। তিনি সমগ্র মানবজাতির জন্য নৈতিকতা, মানবিক মর্যাদা এবং ঐক্যের বার্তা নিয়ে এসেছিলেন।
তিনি আরও বলেন, নবীজির (সা.) জন্মদিন কেবল একটি ঐতিহাসিক ঘটনার স্মরণ নয়, বরং এটি সেই আলোর উদয়ের স্মৃতিচারণ যা মানবজাতিকে অজ্ঞতা, নিপীড়ন ও অন্ধকার থেকে মুক্ত করে সঠিক পথের নির্দেশনা দিয়েছিল। পবিত্র কোরআনের ‘আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি’ আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, নবীজির আনীত বার্তা মূলত রহমত, তাওহিদ ও মানবিক মর্যাদারই বার্তা।
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৩৪
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের অংশ…
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে শুরু হয়েছে ফ্রেশার্স ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার সন্ধ্যায়…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বর্তমান বিশ্বের সংকটগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা…
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৈঠক…
চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, পোড়া তেল ব্যবহার ও ক্ষতিকর উপাদান বিক্রির অভিযোগে…
কমিউনিটি সম্পৃক্ততা ও তরুণ নেতৃত্বে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে মিশিগান ডেমোক্রেটিক পার্টির ‘বেস্ট অব দ্য…
This website uses cookies.