Header Premium (728×90)

ইসলাম ও জীবন

লিবিয়ায় সদ্য বিশ্বজয়ীদের নিয়ে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার সংবর্ধ্বনা ও সংবাদ সম্মেলন

সম্প্রতি লিবিয়ার রাজধানী বানগাজিতে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২৩-এর আসরে বর্তমান বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর কর্তৃক নির্বাচিত মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর তত্ত্বাবধানে হিফজুল কোরআন বিভাগে বিশ্বের ৬০টি দেশের ৯০জন প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করা হাফেজ আবু তালহা‌ এবং তাফসির বিভাগে ৬ষ্ট স্থান অধিকার করা হাফেজ মুস্তাফিজুর রহমানকে নিয়ে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও সাংবাদিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

আজ (২৩ জুন ২০২৩) বিকালে রাজধানীর লালবাগ রোডস্থ ঐতিহাসিক খান মুহাম্মদ মৃধা মসজিদ সংলগ্ন মাদরাসা উম্মুল কুরা লিল উলুমিল কুরআন বাংলাদেশের হল রুমে এ সংবর্ধনা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি মাওলানা ক্বারী আবু রায়হানের সভাপতিত্বে মহাসচিব শায়েখ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, বাংলাদেশের হাফেজরা সবসময়ই বর্হিবিশ্বে বাংলাদেশের পতাকা উড্ডীন করেছে। লিবিয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় এ বিজয় প্রমাণ করে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের বিচারকার্য কতটা নিখুঁত ও বিচক্ষণ। আমরা দেশকে কতটা ভালোবাসি তার একটি উজ্জ্বল দৃষ্টান্তও বটে। আমরা চাই সবসময়ই মেধাবীরা ঊঠে আসুক। যাতে দেশ ও জাতি এদের থেকে উপকৃত হতে পারে।

মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার দীর্ঘ পথচলায় আরো একটি অনন্য অর্জন যুক্ত হয়েছে বাংলাদেশের। বর্তমান বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কুরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে গত ০৩ জুন থেকে ১৭ জুন লিবিয়ার রাজধানী বানগাজিতে অনুষ্ঠিত ১১ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২৩ এর আসরে হিফজুল কোরআন বিভাগে বিশ্বের ৬০টি দেশের ৯০জন প্রতিযোগীর সাথে দ্বিতীয় স্থান অধিকার করে হাফেজ আবু তালহা‌ এবং তাফসির বিভাগে ৬ষ্ট স্থান অধিকার করে হাফেজ মুস্তাফিজুর রহমান। উক্ত প্রতিযোগিতায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তদারকি করেন সংগঠনের অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা।

এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসউদুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা,
রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী, ইকো ছাত্র পরিষদের সভাপতি মাওলানা আরিফুল ইসলাম মাহমুদী, সহ-দপ্তর সম্পাদক উসামা হাফেজ্জী প্রমুখ।

editor

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

11 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

11 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

11 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

11 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

12 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

12 hours ago

This website uses cookies.