প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী থাকছেন না। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরের ঠিক আগেই রাষ্ট্রদূতকে সরিয়ে রাখার বিষয়টি সম্পূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শনিবার রাজধানীর সিরডাপে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনকে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে এই জাতীয় সংলাপের আয়োজন করা হয়েছিল।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এটি কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নয়, বরং এটি একটি স্ট্যান্ডার্ড প্রসিডিউর। কোন রাষ্ট্রদূতকে কখন ডেকে পাঠাতে হবে, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত।
প্রধানমন্ত্রীর জাপান সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, পোশাক, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো বিভিন্ন বিষয়ে সমঝোতা চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। শামা ওবায়েদ আরও বলেন, আমরা একসঙ্গে কাজ করব এবং প্রধানমন্ত্রীর এই সফর জাপানি বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি করবে বলে আমরা আশা করছি।
ঢাকার বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের খুচরা দাম এবং খামারিদের বিক্রয়মূল্যের মধ্যে ব্যাপক পার্থক্য থাকায়…
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয় দিয়ে ডিজিটাল মাধ্যমে প্রতারণার অভিযোগে নাটোরের সিংড়ায় আবু হূরায়রা…
ছাত্র সংসদ পুনর্বহাল ও নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের পর জামিয়া মিলিয়া ইসলামিয়া…
বলিউডে নারীপ্রধান সিনেমার বাণিজ্যিক সম্ভাবনা ও প্রযোজকদের ঝুঁকি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। আলিয়া…
পিএইচপি প্রোগ্রামিং ভাষার জটিল নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে বিশ্বজুড়ে সাইবার হামলার চেষ্টা চলছে। এ পরিস্থিতি…
শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ ও বাস্তবমুখী করে গড়ে তুলতে ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন…
This website uses cookies.