Header Premium (728×90)

১২টি মানবিক সংকটে ১৬ কোটি ডলার সহায়তা দিল জাতিসংঘ

বিশ্বের সবচেয়ে বেশি অর্থসংকটে থাকা ১২টি মানবিক সংকটে জীবনরক্ষাকারী সহায়তা প্রদানের লক্ষ্যে ১৬ কোটি ডলার বরাদ্দ দিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি প্রতিক্রিয়া তহবিল (সিইআরএফ) থেকে এই অর্থ বরাদ্দ করা হয়। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, চলতি বছর চরম মানবিক সংকটে থাকা ৮ কোটি ৭০ লাখ মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার এক বিবৃতিতে বলেন, আমাদের ৮ কোটি ৭০ লাখ মানুষের কাছে পৌঁছাতে হবে এবং সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। তবে তিনি সতর্ক করে বলেন যে, কেবল অর্থ বরাদ্দ করলেই সংকট মোকাবিলা সম্ভব নয়। ফ্লেচার মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর দিয়ে বিশ্বনেতাদের প্রতি সহায়তা পথ খুলে দেওয়া, বাধা দূর করা এবং জীবন ঝুঁকিতে থাকা মানুষের কাছে পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

বরাদ্দকৃত ১৬ কোটি ডলারের মধ্যে ১৫ কোটি ডলার আফগানিস্তান, বুরকিনা ফাসো, ক্যামেরুন, চাদ, কিউবা, মালি, নাইজার, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান ও ইয়েমেনে জরুরি ও জীবনরক্ষাকারী কার্যক্রমে ব্যয় করা হবে। এর পাশাপাশি এই ১২টি সংকটে প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ প্রয়োজন মেটাতে আরও ১ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে।

এর আগে টম ফ্লেচার জানিয়েছিলেন, আফগানিস্তান, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, দক্ষিণ সুদান, সুদান ও ইয়েমেনসহ ১০টি সংকটে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন, যাতে মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করা যায়। সাম্প্রতিক এই বরাদ্দের ফলে ২০২৬ সালে এখন পর্যন্ত সিইআরএফ থেকে দেওয়া মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ কোটি ৩০ লাখ ডলারে। জাতিসংঘ জানিয়েছে, বিশ্বজুড়ে মানবিক সংকটের মাত্রা বাড়তে থাকায় সীমিত তহবিলের মধ্যেই সবচেয়ে জরুরি প্রয়োজন রয়েছে এমন জনগোষ্ঠীর কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মাছওয়ালির চরিত্রে কৌশানী, সিনেমার প্রচারে অচেনা লুক

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির ‘বহুরূপী’র সিক্যুয়েল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র প্রচারে মাছওয়ালির চরিত্রে দেখা…

8 minutes ago

দাম্পত্য জীবন সুখময় করার উপায় ও ইসলামি নির্দেশনা

ইসলামে বিয়ে একটি সুন্নত। দাম্পত্য জীবনকে সুখময় ও প্রশান্তিময় করে তুলতে স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব, সময়…

10 minutes ago

নির্বাচনের আগে ইরানে হামলার পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার সম্ভাব্য পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট…

14 minutes ago

মেসির বিদায়ী অর্জনে শ্রদ্ধা জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো

বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানালেন…

25 minutes ago

শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় জামায়াতের ভারপ্রাপ্ত আমিরকে মারধর

মুন্সীগঞ্জের শ্রীনগরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপজেলা জামায়াতে ইসলামীর…

34 minutes ago

শুধু ওষুধে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, সচেতনতা জরুরি: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু ও মশাবাহিত রোগ…

35 minutes ago

This website uses cookies.