Header Premium (728×90)

সৌদি ও কাতারে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করল যুক্তরাষ্ট্র

সৌদি আরব ও কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে মার্কিন দুই কর্মকর্তা ও একটি আঞ্চলিক সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা রক্ষায় প্রথম প্যাট্রিয়ট ব্যাটারিটি পাঠানো হয়েছে। একই সময়ে কাতারে অবস্থিত একটি প্রাকৃতিক গ্যাস স্থাপনার নিরাপত্তার জন্য দ্বিতীয় ব্যাটারিটি মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপের পেছনে অন্যতম প্রধান লক্ষ্য হলো সৌদি আরব ও কাতারকে আশ্বস্ত করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের কোনো সামরিক অভিযান পুনরায় শুরু করলে, ওয়াশিংটন যে এই দুই দেশের জ্বালানি অবকাঠামো রক্ষায় তাদের পাশে থাকবে, তা নিশ্চিত করতেই এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ভারত ছাড়ার ঘোষণা নওদার বিধায়ক হুমায়ুন কবীরের

মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ তৈরির কাজ শেষ করে দুবাইয়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন আম…

52 seconds ago

সিজেপির দায়িত্ব অজিঙ্কা শিন্ডের কাঁধে, আটক সিপিএম নেতা ও পিনারাই বিজয়ন

সিজেপি প্রধান অভিজিৎ দিপকে আটক হওয়ার আগে অজিঙ্কা শিন্ডেকে দলের দায়িত্ব দিয়ে গেছেন। এদিকে সিজেপির…

17 minutes ago

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে বিক্ষোভ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত…

39 minutes ago

প্রকৃতি রক্ষায় আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি

শিল্পায়ন ও মানুষের ক্রমবর্ধমান চাহিদার কারণে পরিবেশ আজ হুমকির মুখে। আমাদের প্রতিদিনের অভ্যাস ও সচেতনতাই…

49 minutes ago

ঢাকায় ছয় মাসের মধ্যে চালু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি বাস, ৯৮টি রুট কমে ৩২

রাজধানী ঢাকার বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে আগামী ছয় মাসের মধ্যে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাসব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন…

51 minutes ago

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে থামল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৪৬ রান করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে…

1 hour ago

This website uses cookies.