Header Premium (728×90)

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে চীনের কঠোর বার্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে পরোক্ষ কিন্তু কঠোর অবস্থান গ্রহণ করেছে চীন। শনিবারের ভাষণে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কিউবার ওপর আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

হান ঝেং তার বক্তব্যে সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উচ্চারণ না করলেও, তার এই বার্তা ওয়াশিংটনের সাম্প্রতিক কর্মকাণ্ডের দিকেই ইঙ্গিত করছে। বর্তমানে ওয়াশিংটন কিউবার ওপর চাপ প্রয়োগের পাশাপাশি দেশটিতে জ্বালানি সরবরাহ সীমিত করার মতো পদক্ষেপ নিচ্ছে। এর ফলে কিউবার বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়েছে এবং লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। দীর্ঘদিনের পুরনো অবকাঠামো ও জ্বালানি সংকটের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অবরোধ দেশটির পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে বলে হাভানার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

পশ্চিম এশিয়া ও উপসাগরীয় দেশগুলোর প্রসঙ্গ টেনে হান ঝেং বলেন, এই অঞ্চলের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি আন্তর্জাতিক মহলের সম্মান দেখানো উচিত। তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বড় দেশগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব পালনের অংশ হিসেবে তাদের আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক পথে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের রেশ কাটতে না কাটতেই বেইজিংয়ের কাছ থেকে এমন কঠোর বার্তা সামনে এল। কিউবার বিরুদ্ধে বলপ্রয়োগের হুমকি বন্ধ করার বিষয়েও তিনি স্পষ্ট বার্তা দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার…

3 minutes ago

১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু

ঢাকাই সিনেমার তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় ১০ বছরে পা…

11 minutes ago

মিরপুরে জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

কুষ্টিয়া জেলা শাখার অধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিরপুর উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন…

13 minutes ago

পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন সহিংসতা ও জমি দখলের ঘটনায় ইসরাইলি সরকারের প্রশ্রয়মূলক মনোভাবের…

15 minutes ago

এশিয়ান গেমসে আর্চারিতে সম্ভাবনা জাগিয়েও শূন্য হাতে বাংলাদেশ

এশিয়ান গেমসের আর্চারিতে সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হলো বাংলাদেশ দলকে। ক্লোজ…

23 minutes ago

শাহজালাল ইসলামী ব্যাংকের ৪১৩তম পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৪১৩তম পরিচালনা পর্ষদ সভায় বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

32 minutes ago

This website uses cookies.