প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০: ০৯
ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযানের দাবি করেছে হুথি বিদ্রোহীরা। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, জাজান অঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনায় কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে সারি জানান, আল-তুওয়াল এলাকায় অবস্থিত অপারেশন রুম, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র এবং অস্ত্রাগারগুলো হামলার প্রধান কেন্দ্রবিন্দু ছিল। এ ছাড়া আল-দাঘারির ক্যাম্পে থাকা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল এবং জাজান অঞ্চলের বেশ কয়েকটি সৌদি সামরিক ক্যাম্পে সরাসরি ও সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। হুথিদের মুখপাত্রের দাবি অনুযায়ী, এসব হামলায় সৌদি বাহিনীর পাশাপাশি ইয়েমেনি ও সুদানি সদস্যসহ শত শত মানুষ হতাহত হয়েছেন এবং সৌদি বাহিনীর বেশ কিছু অস্ত্রের গুদাম ধ্বংস হয়েছে বা আগুনে পুড়ে গেছে।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি হুথিদের এই দাবিকে চ্যালেঞ্জ করে জানিয়েছেন, জোট বাহিনী হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে। এর মাধ্যমে সৌদি আরবের তাইফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে চালানো বড় ধরনের হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ফলে কোনো ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তিনি দেননি। তিনি সতর্ক করে বলেন, হুথিদের এই উস্কানি ও লঙ্ঘন কঠোরভাবে মোকাবিলা করা হবে।
সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, মক্কা, তাইফ এবং দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে হামলার আশঙ্কা এখন কেটে গেছে। এর আগে জেদ্দা, তাইফ, ইয়ানবুসহ বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল।
রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিংয়ের একটি আটতলা বাড়িতে ১৫-২০ জনের একটি দল হামলা ও ভাঙচুর চালিয়েছে।…
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে।…
কিশোরগঞ্জের কটিয়াদীতে দায়িত্ব পালনকালে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো. আসাদুজ্জামান নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত…
ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটলে দেশে জ্বালানি সরবরাহে আর কোনো সমস্যা থাকবে না বলে…
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার প্রেক্ষিতে কর্তৃত্বশীলদের দিকে প্রশ্ন ছুড়েছেন জামায়াতে ইসলামীর…
রাজশাহীর রাজপাড়ায় টাকা ভাঙানোকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলার আগে…
This website uses cookies.