Header Premium (728×90)

যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে কৌশলগত স্থিতিশীলতা আরও জোরদার করার প্রত্যাশা নিয়ে তিনি এই সফর করছেন। বেইজিংয়ের পক্ষ থেকে সোমবার এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, বুধবার ২৩ সেপ্টেম্বর থেকে শুক্রবার পর্যন্ত শি জিনপিং যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর করবেন। দুই নেতা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং বিশ্বশান্তি ও উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গভীর মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। বেইজিংয়ের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতার সম্পর্ক সমৃদ্ধ করা এবং বিদ্যমান মতপার্থক্যগুলো যথাযথভাবে ব্যবস্থাপনা করা।

ওয়াশিংটনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, বাণিজ্য বিরোধ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধসহ বৃহত্তর কৌশলগত বিভিন্ন বিষয়ে দুই নেতা মতৈক্যের জায়গা খুঁজে বের করার চেষ্টা করবেন। মার্কিন এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বুধবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে শি জিনপিংকে স্বাগত জানাবেন এবং পরদিন দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

রাঙামাটি হাসপাতালের জরাজীর্ণ সড়ক, চরম দুর্ভোগে রোগীরা

রাঙামাটি ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রবেশপথের বেহাল দশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা…

2 minutes ago

কুড়িগ্রামে ‘সারের সংকট নেই’ দাবি করা সেই কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

কুড়িগ্রামে সার বিতরণে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্যেও ‘সারের সংকট নেই’ বলে দাবি করা কৃষি…

8 minutes ago

সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ কর্মী নেবে বোয়েসেল

সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনেইয়ের বিভিন্ন কোম্পানিতে ২৭৯ জন পুরুষ…

10 minutes ago

জ্বালানি তেলের দাম বাড়তেই বাজারে সরবরাহ সংকট, পণ্য দিচ্ছে না কোম্পানিগুলো

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর দেশের পরিবহন ও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি…

13 minutes ago

লিভারপুলে চুক্তি নিয়ে সুর নরম করলেন ম্যাক আলিস্টার

লিভারপুলে নিজের চুক্তি নবায়ন নিয়ে করা আগের মন্তব্যগুলোর ব্যাখ্যা দিয়ে সুর নরম করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার…

20 minutes ago

২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়ে ৪ শতাংশ হতে পারে: এডিবি

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ক্রমান্বয়ে বাড়ার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী,…

23 minutes ago

This website uses cookies.