ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় মারিব নগরীর অদূরে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তেলসমৃদ্ধ অঞ্চলটির নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখতে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে লড়াই চলছে।
সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি। তিনি জানান, গত শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে এই সংঘর্ষে ৮০ জনেরও বেশি হুথি বিদ্রোহী নিহত হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি বলেন, মারিব অঞ্চলে সেনাবাহিনী হুথি যোদ্ধাদের সফলভাবে প্রতিহত করেছে। প্রায় ২৪ ঘণ্টা ধরে চলা এই ভয়াবহ সংঘাতের পর বিদ্রোহী বাহিনীর বাকি সদস্যরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এছাড়া লড়াইয়ের সময় হুথিদের ৯টি সামরিক যানও ধ্বংস করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
This website uses cookies.