লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব ও মিসরের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হচ্ছে। সম্প্রতি কায়রোতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই বৈঠকে লোহিত সাগরে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ চলাচলের পক্ষে দুই দেশই তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী লোহিত সাগরের উপকূলের গুরুত্বপূর্ণ এলাকা ও দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর ওই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। তাদের এই অগ্রযাত্রা বাব আল-মানদাব প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের একটি প্রধান পথ।
এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে সৌদি আরব ও মিসরের ওপর। সৌদি আরবের জন্য লোহিত সাগর তেল পরিবহনের প্রধান পথ এবং মিসরের অর্থনীতির অন্যতম বৈদেশিক মুদ্রার উৎস হলো সুয়েজ খাল। সুয়েজ খাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লোহিত সাগরে নৌ চলাচল কমে যাওয়ার ফলে ২০২৩ ও ২০২৪ সালে খালটির আয় প্রায় ৭০০ কোটি ডলার হ্রাস পেয়েছে। মিসরের সিনেট সদস্য আবদেল মোনেম সাঈদের মতে, হুথিদের এই তৎপরতা মিসরের অর্থনীতির জন্য সরাসরি ঝুঁকি তৈরি করেছে, তাই দুই দেশের মধ্যে সামরিক ও কৌশলগত সমন্বয় এখন সময়ের দাবি।
তবে বিশ্লেষকদের মতে, ইয়েমেনের স্থলযুদ্ধে সরাসরি সামরিকভাবে জড়িয়ে পড়ার ক্ষেত্রে মিসরের সীমাবদ্ধতা রয়েছে। কিংস কলেজ লন্ডনের আন্দ্রেয়াস ক্রিগ মনে করেন, কায়রো গোয়েন্দা তথ্য বিনিময়, নৌ নজরদারি ও বাণিজ্যিক জাহাজ সুরক্ষায় সহযোগিতা করতে পারে, কিন্তু ইয়েমেনের যুদ্ধে বড় কোনো ভূমিকা নেওয়ার সম্ভাবনা কম। এর পেছনে ১৯৬০-এর দশকে তৎকালীন নেতা গামাল আবদেল নাসেরের সময়ের তিক্ত অভিজ্ঞতার প্রভাব রয়েছে, যেখানে দীর্ঘ যুদ্ধে মিসরকে বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছিল।
ইতিমধ্যে লোহিত সাগরের নৌনিরাপত্তায় বহুপক্ষীয় উদ্যোগ নিয়েছে সৌদি আরব। গত জুলাইয়ে ১৪টি দেশের অংশগ্রহণে গঠিত নৌ প্রতিরক্ষা জোটে মিসরও অন্তর্ভুক্ত রয়েছে। এই জোটের আওতায় গোয়েন্দা তথ্য বিনিময় ও যৌথ মহড়ার মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সৌদি-মিসর সম্পর্কের সমীকরণ কেবল লোহিত সাগরের নিরাপত্তা নয়, বরং সুদান ও লিবিয়ার মতো আঞ্চলিক পরিস্থিতি এবং রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করে। তবে এক্ষেত্রে মিসরের সামনে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিদ্যমান গভীর অর্থনৈতিক সম্পর্কের ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জও রয়েছে। সিসি ও সৌদি যুবরাজের বৈঠকে কোনো নির্দিষ্ট সামরিক চুক্তির ঘোষণা না এলেও, ইয়েমেন সংকটে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, লোহিত সাগরের নিরাপত্তায় দুই দেশের এই সহযোগিতা কতটা সামরিক রূপ নেয়।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
This website uses cookies.