সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আল-নুহুদ শহরের কাছে আল-জারা নামক খনিতে একাধিক সংযুক্ত সুড়ঙ্গ ধসে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এএফপির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
এলাকাটি নিয়ন্ত্রণকারী আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) একটি সূত্র জানিয়েছে, এই ঘটনায় অন্তত ৮২ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৫০ জন আহত হয়েছেন। তবে ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়ে আছেন, তা এখনও স্পষ্ট নয়। কর্দোফান অবজারভেটরি জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ক্ষুদ্র পরিসরে খনির কাজ করা শ্রমিক।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে কোনো বিশেষায়িত উদ্ধারকারী দল পৌঁছায়নি। স্থানীয় বাসিন্দারা সাধারণ সরঞ্জাম ব্যবহার করে মাটি সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন। খনি থেকে বেঁচে ফেরা শ্রমিক খায়ের আল-সাইয়েদ জাবারা জানান, তিনি সহকর্মীদের নিয়ে রাতভর উদ্ধারকাজ চালিয়েছেন, তবে ভারী যন্ত্রপাতি ছাড়া ধ্বংসস্তূপের গভীরে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ও উদ্ধার সরঞ্জামের অভাবেই মৃতের সংখ্যা এত বেশি হয়েছে। সংগঠনটির মতে, খনিটিতে শ্রমিকদের জন্য কোনো মৌলিক নিরাপত্তাও ছিল না। উদ্ধারকাজ এখনো চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, সুদান আফ্রিকার অন্যতম শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশ। তবে দেশটির স্বর্ণের বড় একটি অংশ পুরোনো বা অননুমোদিত খনিগুলোতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে উত্তোলন করা হয়।
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
This website uses cookies.