যুক্তরাষ্ট্রের সামরিক ভাণ্ডারে অত্যাধুনিক অস্ত্রের তীব্র সংকট দেখা দিয়েছে বলে দেশটির একটি সরকারি ওয়াচডগ সংস্থা নিশ্চিত করেছে। সোমবার প্রকাশিত এক যৌথ পর্যালোচনায় বলা হয়, মার্কিন সামরিক বাহিনী কৌশলগত অস্ত্রের ঘাটতি ও অত্যাধুনিক অস্ত্র সরবরাহে মারাত্মক অচলাবস্থার মুখোমুখি হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র দপ্তর এবং ইউএসএআইডির পরিদর্শকদের যৌথ পর্যালোচনায় এই মূল্যায়ন উঠে এসেছে।
ওয়াশিংটন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র ফুরিয়ে যাওয়ার হিসাব তুলে ধরল। প্রতিবেদনে বিশেষজ্ঞদের উদ্ধৃত করে জানানো হয়, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টর বা প্রতিরোধ ব্যবস্থার মজুত যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে প্রতিরক্ষা ঠিকাদারদের অন্তত তিন বছর সময় লাগতে পারে।
প্রতিবেদনে সামরিক সম্পদের বড় ধরনের অবকাঠামোগত ক্ষতির বিবরণও দেয়া হয়েছে। এতে প্রকাশ পায় যে কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান এবং জর্ডান—এই আটটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটির শত শত স্থাপনা ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এছাড়া এসব হামলায় যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সামরিক বিমান ও ড্রোন ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রতিবেদনে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচের পূর্ণাঙ্গ হিসাবও তুলে ধরা হয়েছে।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
This website uses cookies.