Header Premium (728×90)

মধ্যপ্রাচ্যের যুদ্ধে লাগাম টানতে ব্রিকসের আহ্বান, প্রতিবাদ একতরফা নিষেধাজ্ঞার

ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস জোটের ১৯তম শীর্ষ সম্মেলনের প্রথম দিন শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে লাগাম টানার জোর আহ্বান জানানো হয়েছে। এই ঘোষণাপত্রে সমর্থন জানিয়ে জোটের সদস্যদেশ ইরান ও সংযুক্ত আরব আমিরাত স্বাক্ষর করেছে।

সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, সংঘাত প্রশমন, স্থিতিশীলতা বজায় রাখা এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নের নানা উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা’য় নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করে সব ধরনের একতরফা সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়েছে। ঘোষণাপত্রে প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

সম্মেলনে দেওয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ব্রিকস জোটভুক্ত দেশগুলোকে সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, বর্তমান যুদ্ধ ওই অঞ্চলে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পরিপন্থি। যেকোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে ব্রিকস সদস্য দেশগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

9 minutes ago

বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার

রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…

13 minutes ago

সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই

নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…

25 minutes ago

মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ২৬তম…

25 minutes ago

শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জের শাল্লায় দেশে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও…

35 minutes ago

সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ

সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…

47 minutes ago

This website uses cookies.